editor
প্রকাশিত: 7:13 PM, April 4, 2026
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জালালাবাদ থানা’র আওতাধীন (সিলেট সিটির) ৮নং ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৩ এপ্রিল ) সকালে আখালিয়া ব্রাহ্মণ শাসন শ্রীশ্রী কালী বাড়ি মন্দিরে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সিলেটে ৮নং ওয়ার্ড শাখার আহ্বায়ক বিধান চন্দ’র সভাপতিত্বে সভার প্রথমার্ধে পবিত্র গীতা থেকে পাঠ করেন শিশুকিশোর গীতা শিক্ষা কেন্দ্র করেরপাড়া’র শিক্ষার্থীবৃন্দ।
সম্মেলনের উদ্ভোধন ঘোষনা করেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জালালাবাদ থানা শাখার সংগ্রামী আহ্বায়ক শ্রীযুক্ত অরবিন্দু দাশ। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জালালাবাদ থানা শাখার সাধারণ সম্পাদক অপরেশ দাস অপু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য শ্রীযুক্ত সুব্রত দেব, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রীযুক্ত চন্দন দাশ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সংগ্রামী সহ সভাপতি শ্রীযুক্ত প্রদীপ কুমার দেব, বিশিষ্ট ব্যাংকার সমাজসেবক মোহনা ক্লাবের সম্মানীত সাধারণ শ্রীযুক্ত দেবজ্যোতি মজুমদার রতন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার যুগ্ম সম্পাদক শ্রীযুক্ত মনোজ দত্ত মুন্না, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জালালাবাদ থানা শাখার সংগ্রামী সভাপতি শ্রীযুক্ত সঞ্জয় পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জালালাবাদ থানা শাখার সংগ্রামী সদস্য সচিব শ্রীযুক্ত স্বপন কুমার দাশ (মাস্টার), বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য শ্রীযুক্ত রকি দেব, জেলা ঐক্য পরিষদ নেতা লিটন পাল, স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ৮নং ওয়ার্ড শাখার সদস্য সচিব শ্রীযুক্ত সুবির তালুকদার পাংকু, আরো বক্তব্য রাখেন সর্বশ্রী দিপু কপালী, স্বপন পাল, বিশ্বজিত চক্রবর্তী সুমন, ডাঃ সুজিত চৌধুরী, অর্জুন তালুকদার, সুজিত দাস-২, নিখিল নমঃ, জার্নেল চৌধুরী জনি, সুমন দাস, সুমন দেব, জ্যোতিষ দাস, উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন সর্বশ্রী দীপক পাল, নিত্যকলি আচার্য্য, শ্রীযুক্তা লক্ষী রানী দাস, কিংশুক চৌধুরী, অসিম দাস, মিঠু মোহন দেব, বিনয় পাল, সঞ্জিত রায়, শ্যামল পাশী, রিতেস দেব, অমিত চন্দ, বিভাস বৈদ্য, সৌরভ সেন, নকুল দেব, বিদ্যুৎ দাস, রাজন পাল প্রমূখ। সম্মেলনের ২য় পর্বে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জালালাবাদ থানা শাখার সংগ্রামী আহ্বায়ক শ্রীযুক্ত অরবিন্দু দাশ এর সভাপতিত্বে বিষয় নির্ধারণী কমিটির মাধ্যমে ৪১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে ৫ সদস্যের নাম ঘোষনা করা হয়- সভাপতি শ্রীযুক্ত বিধান চন্দ, সিনিয়র সহ সভাপতি শ্রীযুক্ত সুমন দেব, সাধারণ সম্পাদক শ্রীযুক্ত সুবির তালুকদার পাংকু, যুগ্ম সম্পাদক শ্রীযুক্ত সঞ্জিত রায় এবং সাংগঠনিক সম্পাদক শ্রীযুক্ত জ্যোতিষ দাস।
আগামী ১৫ দিনের ভিতরে পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করার জন্য সংশ্লিষ্ট সকল সম্মানীত নেতৃবৃন্দকে অনুরোধ করেন সম্মেলনের প্রধান অতিথি, প্রধান বক্তা সহ উপস্থিত নেতৃবৃন্দ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন