editor
প্রকাশিত: 10:47 AM, September 6, 2024
ভারতে সড়ক দুর্ঘটনায় ৪ সেনাসদস্য নিহত হয়েছেন। পশ্চিমবঙ্গ থেকে সিকিম যাওয়ার পথে তাদের বহনকারী গাড়িটি প্রায় ৮০০ ফুট গভীর খাদে পড়ে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে।
এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডে।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সিকিমের পাকিয়াং জেলায় সড়ক দুর্ঘটনায় চার সেনা সদস্য নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পশ্চিমবঙ্গের বিন্নাগুড়িতে অবস্থানরত সেনাবাহিনীর ইএমসি সদস্যদের বহনকারী গাড়িটি রেনক-রংলি হাইওয়ে বরাবর রাস্তা থেকে গভীর খাদে ছিটকে পড়ে এবং নিচে একটি জঙ্গলে পড়ে যায় বলে জানান তারা।
গাড়িটিতে চারজন আরোহী ছিলেন যাদের সবাই ঘটনাস্থলেই মারা যান বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন– মধ্যপ্রদেশের সিপাহী প্রদীপ প্যাটেল, ইম্ফলের বাসিন্দা সিএফএন ডব্লিউ পিটার, হরিয়ানার বাসিন্দা নায়েক গুরসেভ সিং এবং তামিলনাড়ুর বাসিন্দা সুবেদার কে থাঙ্গাপান্ডি।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং তদন্ত চলছে। নিহতদের মরদেহ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার পেডং থেকে সিল্ক রুট ধরে জুলুকের দিকে যাচ্ছিলেন তারা। পথে সিকিমের পাকিয়াং জেলায় এই দুর্ঘটনা ঘটে। তারা রেনক-রংলি স্টেট হাইওয়ে ধরে যাচ্ছিলেন।
পথিমধ্যে দালোপচাঁদ দারা এলাকায় গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পিছলে খাদে পড়ে যায়। এসময় প্রায় ৭০০ থেকে ৮০০ ফুট নিচে পড়ে যায় গাড়িটি। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
এর একদিন আগে বুধবারই তেলাঙ্গনায় মাওবাদী যোদ্ধাদের সঙ্গে গুলি বিনিময়ে ভারতীয় সেনাবাহিনীর ছয় সদস্য নিহত হয়েছিলেন। এই ঘটনায় পুলিশ জানিয়েছিল, তেলাঙ্গনার ঘটনায় আরও দুই গ্রেহাউন্ড কমান্ডো সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারাকাগুডেম থানা এলাকায় জঙ্গলে টহল দেওয়ার সময় মাওবাদীদের হামলার মুখে পড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতেই ঘটে হতাহতের ঘটনা।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না