editor
প্রকাশিত: 4:36 PM, April 6, 2021
অনলাইন ডেস্ক
নেত্রকোনা থেকে অপহরণের পর সিলেট থেকে উদ্ধার করা হয়েছে এক শিশুকে। মামলার ২৪ ঘণ্টার মধ্যে মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে সিলেটের কোতোয়ালি থানার আওতাধীন আখালিয়া এলাকায় অভিযান চালিয়ে পূজা নামের এ শিশুকে উদ্ধার করে পুলিশ। এসময় অপহরণকারী কাজের বুয়া রিনা আক্তারকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, উদ্ধার হওয়া শিশু ও আটক নারীকে সিলেট থেকে নিয়ে যাওয়া হচ্ছে। শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হবে।অভিযান টিমের সদস্য নেত্রকোনা মডেল থানার এসআই নামজুল হুদা জানান, গত রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় নেত্রকোনা শহরের নাগড়া বেবি আইসক্রিম সংলগ্ন রিপন দেবনাথের বাসা থেকে তার ৩ বছরের শিশুকন্যাকে অপহরণ করে নিয়ে যান রিনা নামের এক কাজের বুয়া। ঘটনার সময় শিশুটির মা ইতি দেবনাথ মশার কয়েল কেনার জন্য পাশের দোকানে গেলে সুযোগ বুঝে রিনা আক্তার বাসায় ঢুকে পড়ে এবং চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশু পূজাকে অপহরণ করে পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির পিতা রিপন বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
পুলিশ সুপারের নির্দেশে ইন্সপেক্টর তদন্ত সোহেল রানার নেতৃত্বে মডেল থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি যৌথ আভিযানিক দল শিশু উদ্ধার ও আসামি গ্রেপ্তারের অভিযানে নামে। প্রায় ২০ ঘণ্টার নিরবচ্ছিন্ন অভিযানে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার সকালে সিলেট মেট্রোপলিটন এলাকার কোতোয়ালি থানার আখালিয়া এলাকা থেকে শিশু পূজাকে উদ্ধার করা হয় এবং অপহরণকারী রিনা আক্তারকে গ্রেপ্তার করা হয়।তিনি আরও জানান, গ্রেপ্তার রিনার বাড়ি সিলেটে। প্রায় ৬ মাস আগে রিনা নেত্রকোনার খাইরুল নামের এক মাদকাসক্ত যুবকের সঙ্গে বিয়ের সুবাদে সেখানে যান। এরপর বিভিন্ন বাসায় গৃহপরিচারিকার কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। শিশুটিকে বিক্রির উদ্দেশে না কি অন্য কোনো কারণে অপহরণ করা হয়েছিল তা জিজ্ঞাসাবাদ শেষে বলা যাবে।
অনলাইন ডেস্ক(রিপা-২৫)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন