editor

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০

৮ মাস পর খুলেছে মৌলভীবাজারের পর্যটন স্পটগুলো

৮ মাস পর খুলেছে মৌলভীবাজারের পর্যটন স্পটগুলো

1

 মৌলভীবাজার প্রতিনিধি

8

করোনা সংক্রমণের কারণে প্রায় ৮ মাস পর খুলেছে মৌলভীবাজার জেলার পর্যটন স্পটগুলো। গত ১৯ মার্চ বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক মো. শফিউল আলম চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুন্ড জলপ্রপাতসহ পর্যটকদের প্রবেশ সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ১ নভেম্বর থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যান ও মাধবকুন্ড জলপ্রপাত দশনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে হাঁটাচলা করতে হবে। তিনি আরও বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারিভাবে ছুটি ঘোষণা পরপরই আমরা লাউয়াছড়ায় পর্যটকের প্রবেশাধিকার বন্ধ করে দিই। শুধু লাউয়াছড়া ও মাধবকুন্ড নয়, সিলেটের বিভাগের বিভিন্ন জাতীয় উদ্যানেও একই সিদ্ধান্ত গৃহীত হয়। পর্যটকরা এখন বন ভ্রমণের সুযোগ পাবেন। জানা গেছে, ১৯৯৬ সালে ১ হাজার ২৫০ হেক্টর জায়গা জুড়ে লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। বনের চারপাশ ঘিরে চা বাগান, হাওর, সংরক্ষিত বন ও বনসংলগ্ন গ্রাম রয়েছে। লাউয়াছড়ায় জাতীয় উদ্যানে রয়েছে ১৬৭ প্রজাতির উদ্ভিদ এবং ২৪৬ প্রজাতির আবাসিক এবং পরিযায়ী পাখি। এছাড়াও রয়েছে কয়েক প্রজাতির স্তন্যপায়ী, সরীসৃপ এবং উভচর প্রাণী। এগুলোর মধ্যে অন্যতম মহাবিপন্ন উল্লুক, মুখপোড়া হনুমান, লজ্জাবতী বানর, বনরুইসহ বিরল প্রজাতির বিপন্ন প্রাণী। শ্রীমঙ্গল ট্যুর গাইড সৈয়দ রিজভী বলেন, পর্যটকদের আকর্ষণ হলো লাউয়াছড়া উদ্যান। এতোদিন এই উদ্যান বন্ধ থাকায় আমরা ট্যুর গাইডরা বেকার হয়ে ছিলাম। আজ থেকে জেলার সব পর্যটন স্থানগুলো খুলে দেওয়া হয়েছে। পর্যটককের উপস্থিতি ছিল ভালো। সামনে পর্যটনের ভরা মৌসুম। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।

6

Sharing is caring!

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া

2 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে  শনিবার বাদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

2 ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

3 স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

8 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 6 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

7 ইকবাল বাহার, কানাইঘাট: 5 থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

7 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

1 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

1 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে

1
7