editor

প্রকাশিত: 10:13 PM, December 9, 2021

৮০ লাখে নৌকার মনোনয়ন!

৮০ লাখে নৌকার মনোনয়ন!

৮০ লাখে নৌকার মনোনয়ন!

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান স্থানীয় সাংসদের ছোট ভাই ইফতেখার আহমেদ বদরুলের বিরুদ্ধে ৮০ লাখ টাকা দিয়ে নৌকার মনোনয়ন আনান অভিযোগ করেছেন নৌকা বঞ্চিত বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেল আহমেদ তরফদার।

গতকাল বুধবার রাতে রহিমপুরস্থ নিজ বাড়িতে তার নির্বাচনী মতবিনিময় সভার বক্তব্যে এ অভিযোগ করেন তিনি। তার এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে এলাকাসহ স্থানীয় আওয়ামী লীগের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মতবিনিময়কালে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জুনেল আহমেদ তরফদার ক্ষোভের সাথে বলেন, উপজেলা ও জেলা আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাচনী মনোনয়ন বোর্ডে তাকে ১নম্বর রেখে উপজেলা ও জেলা আওয়ামী লীগ তালিকা পাঠায়। সেই তালিকার মন্তব্য কলামে বর্তমান চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলকে নৌকা বিরোধী উল্লেখ করা হয়। কিন্তু আমি নৌকার পক্ষে কাজ করলেও নৌকা পাইনি। যিনি নৌকা পেলেন তিনি বতর্মান চেয়ারম্যান। তিনি নৌকা পেয়েছেন তার ভাই স্থানীয় সাংসদ বলেই। তিনি কেন্দ্রে ৮০ লাখ টাকা ব্যয় করে নৌকা প্রতিক এনেছেন। আমি স্বতন্ত্র হিসাবে চেয়ারম্যান পদে লড়ব। যদি ইউনিয়নবাসী তার সঙ্গে থাকেন তবে ৮০ লক্ষ টাকা ওজনের কাগজ (নৌকার মনোনয়ন পত্র) মূল্যহীন হয়ে যাবে।
আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর বুধবারের এ নির্বাচনী সভার বক্তব্যের লাইভ ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ায় স্থানীয় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, ৫ম ধাপে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন স্থানীয় সংসদ সদস্যের ছোট ভাই কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ৫ বারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেল আহমদ তরফদার ও বিকাশ পাল। প্রার্থীতা বাচাই করে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ জুনেল আহমদকে ১ নম্বরে রেখে তিনজনের নাম কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে তালিকা পাঠালে নৌকার মনোনয়ন পান বতর্মান চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে