admin
প্রকাশিত: 10:20 PM, July 6, 2017
বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজার উপজেলার একটি স্থানীয়বাজারে দোকানের ভিটা দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও ১০/১২ জন আহত হয়েছেন। জানা যায়, গতকাল বিয়ানীবাজার উপজেলা যুবলীগের ক্যাডার সন্ত্রাসী জামাল হোসেন ও মৌলবাদী আব্দুর রহিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী স্থানীয়বাজারস্থ অলক শর্মার পৈতৃক ভিটা দখল করতে আসে। সেখানে বিএনপি, জামায়াতে কিছুকর্মী উপস্থিত থাকায় উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা, ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। প্রায় ৬/৭ মিনিটের রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১১/১২ জন গুরুতর আহত হন। যুবলীগ ক্যাডার জামাল হোসেনের ভাতিজা সন্ত্রাসী আব্দুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আহতদের মধ্যে উপজেলা যুবলীগের সদস্য সাইফুল ইসলাম নিপু, ছাত্রলীগের সদস্য সিপার আহমদ, বিএনপি নেতা মুজিবুর রহমান ডালিম, জামায়াত নেতা মাওলানা সুলেমান আহমদ, যুবলীগের সদস্য নিজাম উদ্দিন প্রমুখ এ ঘটনায় বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন যুবলীগ নেতা জামাল হোসেন। মামালার আসামীরা হলেন, জামায়াত নেতা ফয়ুজ র রমান, দোকান ভিটার মালিক দয়াময় শর্মা পুত্র অলক শর্মা, বিএনপি নেতা সালাম, আলী, বরকত, জববার,আরো অজ্ঞাত অনেকে। মামলা দায়ের পর থেকেই সব আসামী পলাতক রয়েছে এ ঘটনায় বিয়ানীবাজার থানার ওসি বলেন, সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে, আমরা শিঘ্রই আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসব।
6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
6 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
3 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
6 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
5 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 2 শুক্রবার (২১
1 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
5 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)