editor
প্রকাশিত: 5:19 PM, November 3, 2021
সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাক্ষ সুজাত আলী রফিক বলেছেন, ৭নং মোগলগাঁও ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী (বর্তমান চেয়ারম্যান) হিরণ মিয়াকে বিজয়ী করতে হবে। নৌকা মার্কায় ভোট দিয়ে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের জোয়াড়ে বাসিয়ে দিচ্ছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করলে উন্নয়নের জোয়াড়ে বাসবে প্রতিটি এলাকা।
গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যা মোগলগাঁও ইউনিয়নের গালমশাহ গ্রামের ৭নং ওয়ার্ডের গালম শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হিরণ মিয়ার নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার আব্দুল মালিকের সভাপতিত্বে ও রেজাউল হক মামুন এবং খালেদ আহমদের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন, সিলেট জেলা পরিষদের সদস্য শানুর আহমদ, পর্তগাল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: জাকির হোসাইন, ৭নং মোগলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ আলী, সহ-সভাপতি নূরুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সাবেক নেতা তোফায়েল হোসেন ইমন, মহানগর ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক শহীদ অপু, বিশিষ্ট মুরব্বী আব্দুর নূর, মোবারক আলী, নজর আলী, সতের গ্রামের বিশিষ্ট মুরব্বী ইন্তাজ আলী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার আন্তর্জাতিক সম্পাদক আল আমিন (জয়নাল), মান্নান, নূর, মনোহর আলী (মনফর), মুজিবুর রহমান, আলকাছ আলী, হারুনুর রশিদ, ইসকন্দর আলী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সাদিকুর রহমান মাসুক।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন