editor
প্রকাশিত: 1:31 PM, September 1, 2021

সিলেটে একদিনে মৃত্যু ৮ আর টানা ২ দিন পজিটিভ শনাক্ত শ’র নিচে
নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগে আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৯ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এ নিয়ে টানা দুই দিন ১ শ’র নিচে থাকলো করোনা রোগী শনাক্তের সংখ্যা। এতে জনমনে কিছু স্বস্তি বিরাজ করছে।
বুধবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া ৮ জনের মধ্যে ৬ জন সিলেট জেলার বাসিন্দা। আর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজন মারা গেছেন।
এই ৮ জন নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন মোট ১ হাজার ৭৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭৮৬ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৬ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন। এছাড়াও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অব্স্থায় এ পর্যন্ত মারা গেছেন ৯৯ জন।
স্বাস্থ্যবিভাগ আরও জানায়, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৮৭২ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮৯ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। এই ৮৯ জনের মধ্যে ৫০ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৫ জন, হবিগঞ্জের ২ জন এবং মৌলভীবাজার জেলার ১৮ জন। এছাড়াও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৪ জনের শরীরে ধরা পড়ে মহামারি করোনা।
এ ৮৯ জনকে নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৯৮৩ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় ২৮ হাজার ১০৩ জন, সুনামগঞ্জে ৬ হাজার ৯০ জন, হবিগঞ্জে ৬ হাজার ৪৫৭ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৭৬৩ জন রয়েছেন। এছাড়াও এ পর্যন্ত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪৫৭০ জনের শরীরে ধরা পড়ে করোনা।
সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে এ মুহুর্তে ভর্তি আছেন ২৯৬ জন করোনা রোগী। এর মধ্যে সিলেটে ২২৬, সুনামগঞ্জে ৩৩, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২১ জন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০১/সেপ্টেম্বর/২০২১/রুজি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে