editor

প্রকাশিত: 11:59 AM, September 9, 2021

৪০ পেরিয়েও লাবণ্যময়ী, যে ডায়েট মেনে চলেন বলিউড নায়িকারা

৪০ পেরিয়েও লাবণ্যময়ী, যে ডায়েট মেনে চলেন বলিউড নায়িকারা

৪০ পেরিয়েও লাবণ্যময়ী, যে ডায়েট মেনে চলেন বলিউড নায়িকারা

অনলাইন ডেস্ক
বলিউড নায়িকাদের ফিটনেস দেখে অনেকেই অবাক হন। ৪০-৪৫ বছর পেরোনোর পরও নিয়মিত নায়িকা চরিত্রে অভিনয় করে যাচ্ছেন তারা। তাদের সৌন্দর্য ম্লান হয়নি।
ঐশ্বরিয়া রাই বচ্চন, মাধুরী দীক্ষিত, কাজল, শিল্পা শেঠি, সুস্মিতা সেন, কারিশমা কাপুর থেকে মালাইকা অরোরা। তাদের সবার বয়স ৪০ পেরিয়ে গেছে সেই কবে। তবে তাদের চেহারায় বয়সের কোনো ছাপ নেই।
বয়স ৪০ বছর পেরিয়েও এমন ছিপছিপে শরীর ধরে রাখতে কেমন ডায়েট মেনে চলেন এ নায়িকারা? চলুন দেখে নেওয়া যাক—
মাধুরীর বয়স ৫৪। এখনও অভিনয় করে যাচ্ছেন। তার নাচের পাগল ভক্তরা। তিনি ওজন নিয়ন্ত্রণে রাখতে বহু কিছু করেন। ওজন ঠিক রাখতে সময়মতো খাবার খাওয়া ও প্রচুর পানি পান করার পক্ষপাতী তিনি। নিয়মিত ডাবের পানিও খান তিনি।

ঐশ্বরিয়ার রাইয়ের বয়স ৪৭। সন্তানের মা হয়েছেন বহু আগেই। শরীর এখনও ছিপছিপে। তিনি ক্ষুধা নিয়ন্ত্রণ করে চলেন। যাতে বারবার খিদে না পায়, সে জন্য প্রচুর পরিমাণে পানি আর ফলের রস খেতে পছন্দ করেন বচ্চন পরিবারের এই পুত্রবধূ। ওজন ঠিক রাখতে জাঙ্ক ফুড এড়িয়ে চলেন তিনি।

দুই সন্তানের জননী কাজল ৪৬ পেরিয়েছেন। এখনও নায়িকা চরিত্রে অভিনয় করে চলেছেন। ইভারগ্রিন কাজল ওজন ঠিক রাখতে শৃঙ্খলা মেনে ডায়েট করেন। তিনি ভারী খাবার ও সারা দিন অল্প অল্প করে খেতে পছন্দ করেন।

শিল্পা শেঠির বয়স ৪৫ পেরিয়ে গেছে। তার শরীরে কোনো মেদ নেই। ওজন ঠিক রাখতে সঠিক ডায়েট আর নিয়মিত যোগ-ব্যায়াম করেন।
সাবেক ‘মিস ইউনিভার্স’ সুস্মিতা সেন ৪৫ পেরিয়ে গেছেন। তিনি ডায়েটের থেকে বেশি শরীর চর্চায় বিশ্বাসী। তাকে প্রায়ই জিমে দেখা যায়। শুধু ওজন ঠিক রাখাটাই নয়, ফিটনেসও সমান গুরুত্বপূর্ণ তার কাছে।

অন্যদিকে ওজন ঠিক রাখতে একেবারেই কার্বোহাইড্রেট বাদ দেওয়ার পক্ষপাতী নন ৪৬ বছর বয়সি কারিশমা কাপুর। এই অভিনেত্রীর মতে, তিনি যদি পাস্তাও খান, তা হলেও খেয়াল রাখেন, সঙ্গে যেন সবুজ শাকসবজি, ডিম, চিকেন জাতীয় প্রোটিন যুক্ত খাবার থাকে।
৪৭ বছর বয়সেও মালাইকার ছিপছিপে ও ফিট চেহারা অনেকের কাছেই ঈর্ষণীয়। ওজন ঠিক রাখতে ৭টার মধ্যে রাতের খাবার খেয়ে নেওয়ার পক্ষপাতী এই আইটেম গার্ল। তবে নিজের খাদ্যতালিকায় উচ্চ ক্যালোরিযুক্ত খাবার রাখা পছন্দ নয় মালাইকার।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০৯/সেপ্টেম্বর/২০২১/রুজি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে