editor
প্রকাশিত: 2:28 PM, September 5, 2021

সৌদির তেলক্ষেত্রে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা প্রতিহত
অনলাইন ডেস্ক
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া তিনটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে সৌদি আরব। দেশটির তেল সমৃদ্ধ পূর্বাঞ্চল এলাকা লক্ষ্য করে এ ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানা গেছে।
পূর্বাঞ্চল ছাড়াও দক্ষিণের নাজরান এবং জাজান প্রদেশ লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এসব ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে দাবি করেছে রিয়াদ। তবে শনিবারের এই হামলার দায় তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি কোনো পক্ষ।
রয়টার্স জানিয়েছে, পূর্বাঞ্চলীয় এলাকা লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র দাম্মাম শহরে প্রতিহত করা হয়। শহরের আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে ক্ষেপণাস্ত্রের অবশেষ। এতে দুই শিশু আহত এবং ১৪টি আবাসিক বাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ।
এই হামলার জন্য ইরানের মিত্র হুতি বাহিনীগুলোকে দায় দিয়েছে সৌদি জোট বাহিনী। তবে তাৎক্ষণিকভাবে হুতিদের পরিচালিত গণমাধ্যমে এ হামলার দায় স্বীকার করে কোনো বিবৃতি আসেনি।
জোট বাহিনী আরও জানিয়েছে, তারা জাজান ও নাজরানের দিকে এগোতে থাকা কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বাধা দিয়ে ধ্বংস করে দিয়েছে। এই দুটি শহরই সৌদি আরবের দক্ষিণাঞ্চলে অবস্থিত।
এর আগে জোট বাহিনী সৌদি আরবের দিকে এগোতে থাকা বিস্ফোরকবাহী তিনটি ড্রোন ধ্বংসেরও দাবি করেছিল।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৫/সেপ্টেম্বর/২০২১/রুজি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন