editor
প্রকাশিত: 2:32 PM, September 5, 2021

মহানবী (সা.) যেভাবে লুঙ্গি পরিধান করেছেন
অনলাইন ডেস্ক
আরব দেশের সর্বাধিক প্রচলিত পোশাক ছিল ‘ইজার ও রিদা’। একটি চাদর শরীরের নিম্নাংশে জড়ানো এবং একটি চাদর শরীরের ওপরাংশে কাঁধের ওপর জড়ানো। বতর্মান যুগে এই প্রাচীন আরবীয় পোশাক প্রায় অবলুপ্ত হয়েছে। শুধু হজের সময় আমরা এই পোশাক দেখতে পাই। হজের সময় পুরুষ হাজি সাহেবরা শরীরের নিম্নাংশে যে চাদর বা সেলাইবিহীন লুঙ্গি পরিধান করেন তাকে ইজার বলা হয়। সাধারণভাবে আমরা ইজার বলতে সেলাইবিহীন লুঙ্গি বা খোলা লুঙ্গি বলতে পারি।
মহানবী (সা.) বিভিন্ন পোশাক পরিধান করতেন। তিনি জামা (কামিস) পছন্দ করতেন। তবে অগণিত হাদিসের আলোকে দেখা যায়, ব্যবহারের আধিক্যের দিক থেকে ইজার ও রিদা বা সেলাইবিহীন লুঙ্গি ও চাদরই তিনি সবচেয়ে বেশি ব্যবহার করতেন।
লুঙ্গির আয়তন
মহানবী (সা.)-এর লুঙ্গি পরিধানের কথা অগণিত হাদিসে বর্ণিত হয়েছে। তাঁর ব্যবহৃত লুঙ্গির আয়তন সম্পর্কে অনেক বর্ণনা পাওয়া যায়। বর্ণনাগুলোর সূত্র নিয়ে কারো কারো আপত্তি আছে। তবে সব বর্ণনা একত্র করা হলে সেখান থেকে আমরা বিশেষ বিধান পাই।
এ বিষয়ে ইমাম ওয়াকিদি (রহ.) দুর্বল সূত্রে বর্ণনা করেছেন, ‘রাসুলুল্লাহ (সা.)-এর লুঙ্গি ছিল চার হাত এক বিঘত লম্বা ও এক হাত এক বিঘত চওড়া। তিনি জুমা ও দুই ঈদের নামাজের জন্য তা পরিধান করতেন।’ এতে প্রতীয়মান হয়, রাসুলুল্লাহ (সা.) ও সাহাবিদের ব্যবহৃত লুঙ্গি আমাদের লুঙ্গির মতোই বা তার চেয়ে একটু কম লম্বা ছিল এবং তা আমাদের দেশে প্রচলিত লুঙ্গির চেয়ে অনেক কম চওড়া ছিল।
লুঙ্গি পরিধানের পদ্ধতি
হাদিস শরিফের ভাষ্য থেকে জানা যায়, মহানবী (সা.) লুঙ্গির ওপরের প্রান্ত কোমরে বাঁধতেন। এক হাদিসে এসেছে, প্রিয় নবী (সা.) নাভির নিচে লুঙ্গি পরতেন। ফলে নাভি লুঙ্গির ওপরে থাকত এবং দেখা যেত। মুহাম্মাদ ইবনে সাদ হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণনা করেছেন, ‘আমি দেখেছি, রাসুলুল্লাহ (সা.) নাভির নিচে লুঙ্গি বেঁধেছেন এবং তাঁর নাভি বেরিয়ে রয়েছে। আর আমি ওমর (রা)-কে দেখেছি, তিনি নাভির ওপরে লুঙ্গি পরিধান করেছেন। আলী (রা.) নাভির ওপরে লুঙ্গি বাঁধতেন বলে বর্ণিত হয়েছে।’ (আল জামেউস সহিহ)
তবে হানাফি মাজহাব অনুসারে বিশুদ্ধ অভিমত অনুযায়ী নাভি সতরের অন্তর্ভুক্ত। তাই নাভি খোলা রাখা যাবে না। তবে মনে রাখতে হবে, কিছুতেই টাখনুর নিচে লুঙ্গি পরিধান করা যাবে না। এ বিষয়ে অনেক সহিহ হাদিস বর্ণিত হয়েছে যে রাসুলুল্লাহ (সা.)-এর লুঙ্গির নিম্নপ্রান্ত ‘নিসফ সাক’ বা পায়ের নলার মাঝামাঝি থাকত। সাহাবিরা তাঁর অনুকরণে লুঙ্গি পরিধান করতেন। উসমান (রা.) গোড়ালি ও হাঁটুর মাঝামাঝি (নিসফে সাক) পর্যন্ত ঝুলিয়ে লুঙ্গি পরিধান করতেন এবং বলতেন, রাসুলুল্লাহ (সা.)
এভাবে লুঙ্গি পরিধান করতেন। আর হজরত ইবনে আব্বাস (রা) তাঁর সামনের দিক থেকে লুঙ্গির প্রান্ত নামিয়ে দিতেন, যাতে লুঙ্গির প্রান্ত পায়ের ওপর পড়ে যেত আর পেছন থেকে তা উঠিয়ে উঁচু করে পরতেন। এর কারণ হিসেবে তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে এভাবে লুঙ্গি পরিধান করতে দেখেছি।
এখানে লক্ষণীয় যে সাধারণভাবে লুঙ্গির সঙ্গে চাদর পরাই ছিল আরবদের সাধারণ পোশাক। এ জন্য লুঙ্গির দায়িত্ব ছিল শরীরের নিম্নাংশ আবৃত করা। তবে পোশাকের স্বল্পতার কারণে কখনো কখনো রাসুলুল্লাহ (সা.) এবং অনেক সময় সাহাবিরা একটিমাত্র লুঙ্গি পরিধান করেই চলাফেরা করতেন। এ ক্ষেত্রে তাঁরা ইজার দিয়েই শরীরের উপরিভাগের কিছু অংশ আবৃত করার চেষ্টা করতেন। এ ক্ষেত্রে ইজারের পরিধানপদ্ধতি ও তার উপরিভাগ ও নিম্নপ্রান্ত অবস্থানে কিছু হেরফের হতো।
লুঙ্গি ছোট হলে তাঁরা ওপরে বর্ণিত নিয়মে কোমরে লুঙ্গি বাঁধতেন এবং শরীরের উপরিভাগ সম্পূর্ণ অনাবৃত রেখে চলাফেরা করতেন। আর লুঙ্গির প্রস্থ বা আকার একটু বড় হলে তা তাঁরা কাঁধের ওপর দিয়ে জড়িয়ে পরতেন। এতে একটি লুঙ্গিতেই তাঁদের কাঁধ থেকে হাঁটুর নিম্ন পর্যন্ত আবৃত হয়ে যেত। এখানে উল্লেখ্য যে রাসুলুল্লাহ (সা.) বিভিন্ন রঙের লুঙ্গি পরিধান করেছেন। লাল, কালো, সাদা, সবুজ, হলুদ ও ডোরাকাটা বা মিশ্রিত রঙের লুঙ্গি তিনি পরিধান করেছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৫/সেপ্টেম্বর/২০২১/রুজি
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল