editor
প্রকাশিত: 12:09 PM, September 9, 2021

সরকার গঠনের পর বিশ্ববাসীর প্রতি তালেবানের বার্তা
অনলাইন ডেস্ক
আফগানিস্তানের নতুন অন্তবর্তী সরকার গঠনের পর বিশ্ববাসীর প্রতি বার্তা দিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান।
বার্তায় তালেবানের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা আমাদের প্রতিবেশী এবং অন্যান্য সকল দেশের সাথে আলোচনার ভিত্তিতে সুস্থ সম্পর্ক চাই।’
বিবৃতিতে তালিবানের তরফে দাবি করা হয়, ইসলামি আইনের সাথে সাংঘাতে যায় না এমন সমস্ত আন্তর্জাতিক আইন এবং চুক্তি, রেজুলেশন এবং প্রতিশ্রুতি মানার অঙ্গীকারবদ্ধ তারা।
আলোচিত এই বিবৃতি সই করেন তালিবান প্রধান হাইবতুল্লাহ আখুন্দজাদা।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা আমাদের প্রতিবেশী এবং অন্যান্য সকল দেশের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও আলোচনার ভিত্তিতে শক্তিশালী এবং সুস্থ সম্পর্ক চাই। আফগানিস্তানের সর্বোচ্চ স্বার্থ ও সুবিধার ভিত্তিতে সেই দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হবে। আমাদের প্রতিবেশী দেশ এবং বিশ্বের কাছে আমাদের বার্তা হল যে আফগানিস্তানের মাটি অন্য কোনও দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে ব্যবহার করা হবে না। আমরা সবাইকে আশ্বস্ত করছি যে আফগানিস্তান থেকে কোনও উদ্বেগ নেই এবং আমরাও বাকি দেশের কাছ থেকে এই একই আশা করি।’
পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন শাখা সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা প্রসঙ্গে তালিবানের বক্তব্য, ‘তাদের উপস্থিতি এই দেশের জন্য প্রয়োজনীয়। তারা শান্তিতে তাদের কাজ চালিয়ে যেতে পারেন। তাদের সুরক্ষা সুনিশ্চিত করতে আমরা সবকিছু করব। তারা এখানে কোনও সমস্যায় পড়বেন না। আমাদের সাথে শক্তিশালী এবং সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক এবং ভালো সম্পর্ক গড়ে তুলতে এবং আমাদের সাথে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি সবাইকে।’
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৯/সেপ্টেম্বর/২০২১/রুজি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন