admin
প্রকাশিত: 5:31 PM, August 2, 2024
মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, মানুষের মৌলিক চাহিদার অন্যতম হচ্ছে চিকিৎসা, আমাদের শারীরিক সুস্থতার জন্য চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। ভালোমানের চিকিৎসা সেবার জন্য উন্নত মানের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে স্বাস্থ্য সেবা কেন্দ্র প্রতিষ্ঠা জরুরী।
আব্দুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট পরিচালিত ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্র এ অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে অবদান রাখবে বলে আমার বিশ্বাস।
তিনি শুক্রবার (২ আগস্ট) সকালে মোগলাবাজার ইউনিয়নের হরগৌরী রোডস্থ আজিজ কমপ্লেক্সে আব্দুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে ফ্রি চিকিৎসা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি মহামারী করোনা কালীন সময়ে সমাজ হিতৈষী ব্যক্তিত্ব আব্দুল জব্বার জলিলের মানবিক সেবার প্রশংসা করে বলেন, তার মত একজন মানব দরদী ব্যক্তি এগিয়ে এসেছিলেন বলেই করোনা কালীন সময়ে সমাজের সর্বস্তরের মানুষ উপকৃত হয়েছিলেন, তিনি ফ্রি অক্সিজেন সেবা সহ অন্যান্য কল্যাণমূলক কাজ করেছেন নিরলসভাবে। তার এই অবদান ভুলার মত নয়।
আব্দুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিলের সভাপতিত্বে চিকিৎসা সেবা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোগলা বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম সায়েস্তা, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব কাপ্তান হোসেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, কেন্দ্রের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ নাজমুস সাকিব।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাওলানা জুনেদ আহমেদ, সানুর মিয়া, হারুন-অর রশিদ হীরন, সমছ উদ্দিন মেম্বার, রুমেল আহমেদ মেম্বার, ময়নুল হক মেম্বার, ব্যবসায়ী নিজাম উদ্দিন, ফরিদ আহমেদ, যুবনেতা তোরাব আলী, বাপ্পি দাস, প্রজিত কুমার চন্দ্র বাবুল, মঈন চৌধুরী, লুৎফুর রহমান, আব্দুল্লাহ প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফিজ ফখরুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে এলাকার ব্যবসায়ী সহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়