editor
প্রকাশিত: 4:26 PM, August 24, 2021
অনলাইন ডেস্ক
করোনা মহামারির মধ্যে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার গুরুত্ব অনেক বেশি। কারণ যাদের ইমিউনিটি কম, তাদের বেশি ক্ষতি করছে করোনাভাইরাস।
তাই এ সময়ে ঘরে থাকার পরামর্শ দিয়ে ইমিউনিটি বৃদ্ধিকারক খাবার বেশি খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আর এ ছাড়া ইমিউনিটি ভালো থাকলে বিভিন্ন রোগ থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়।
আর আপনার দৈনন্দিন জীবনে খুব সহজ কিছু ব্যবস্থা গ্রহণ ও খাদ্য বাছাই করেই বৃদ্ধি করতে পারেন ইমিউনিটি। এমনকি আপনার প্রতিদিনের নিয়মিত রুটিনে থাকা পানীয় বাছাই করেও সেটি কাজে লাগাতে পারেন আপনার ইমিউনিটি বৃদ্ধিকারক হিসেবে।
১. হলুদ চা
নামেই বোঝা যাচ্ছে যে, এই চা কী দিয়ে বানানো হয়। হলুদ যাতে রয়েছে কারকিউমিন নামের এক যৌগ। আর এটি ইমিউন সিস্টেমকে নিয়ন্ত্রিত করে এবং এর শক্তিশালী প্রদাহবিরোধী বৈশিষ্ট্য ব্যথা কমাতেও অনেক ভালো কাজ করে।
আর হলুদ চায়ের সঙ্গে লেবু ও মধু মিশিয়ে নিয়ে বাড়িয়ে ফেলতে পারেন স্বাদ।
২. মসলা চা
খুব সহজ কয়েকটা মসলা ব্যবহার করেই বানিয়ে ফেলতে পারেন ইমিউনিটি বুস্টার মসলা চা। এর জন্য আদা, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ, এলাচি এবং তুলসি পাতা দিয়ে পানি ফুটিয়ে নিন। পরে সেই পানিতে চা পাতা মিশিয়ে বানিয়ে ফেলুন আপনার বুস্টার চা। এটির উপাদানগুলো মাইক্রোবিয়াল, প্রদাহবিরোধী এবং সংক্রমণ প্রতিরোধী।
৩. সবুজ স্মুথি
কিছু স্বাস্থ্যকর ও সুস্বাদু উপাদান ব্লেন্ড করে বানিয়ে ফেলতে পারেন ইমিউনিটি বুস্টার স্মুথি। এর জন্য পালং শাক, কাঁচাআম বা আনারস, লেবুর রস, আদা এবং বাদামের দুধ বা দই মিশিয়ে ব্লেন্ড করে বানিয়ে ফেলতে পারেন একটি সুস্বাদু ও ইমিউনিটি বুস্টার স্মুথি।
৪. মধু-লেবুর পানি
ইমিউনিটি বৃদ্ধি, গলাব্যথা, কাশি সমস্যা দূর করতে ওবং শ্বাসযন্ত্রকে হাইড্রেড রাখতে অনেক উপকারী মধু লেবুর পানি। আর এটির সবচেয়ে বেশি উপকার পেতে পানিতে আদা, দারুচিনি, লবঙ্গ, এক চামচ পুদিনা রস এবং লেবুর রস মিশিয়ে ফুটিয়ে নিন। পরে এতে মধু মিশিয়ে গরম গরম পান করুন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৪/আগষ্ট/২০২১/রুজি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে