editor
প্রকাশিত: 5:46 PM, January 12, 2025
সুজন চক্রবর্তী:: ফোনের মাধ্যমে সম্পর্ক তৈরি হওয়ার পর গোপনে বিয়ে করেছিল এক মহিলা। কিন্তু বিয়ের ৪ বছর পর স্বামী মেনে না নেওয়ায় স্ত্রী মর্যাদার দাবিতে শ্বশুরবাড়িতে ধর্নায় বসলো ওই মহিলা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পুরাতন মালদা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকায়। গত ২দিন ধরে ওই এলাকায় গোপাল পাল নামে এক যুবকের বাড়ির সামনেই ধর্নায় দিয়েছিল গৃহবধূ ঝুম্পা গোস্বামী।
শনিবার (১১ জানুয়ারি ) বিষয়টি নিয়ে হইচই শুরু হতেই ঘটনাস্থলে আসেন পুরাতন মালদা থানার পুলিশ। অবশেষে পুলিশি হস্তক্ষেপে ওই মহিলাকে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, ওই মহিলা লিখিত অভিযোগ দায়ের করলেই বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। ঝুম্পা গোস্বামী (২৭) এর বাড়ি ইংরেজবাজার থানার মিল্কি এলাকায়। স্থানীয় সূত্রে প্রকাশ, ওই মহিলার প্রথম পক্ষের স্বামীর বাড়ি ছিল পুখুরিয়া থানার সিমলা গ্রামে। দীর্ঘদিন আগে স্বামীর সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ হয় ওই মহিলার। তার নাবালক ২ ছেলেমেয়ে রয়েছে। এরপরই পুরাতন মালদার পালপাড়া এলাকার যুবক গোপাল পালের সঙ্গে সম্পর্ক তৈরি হয়।
পুলিশকে অভিযোগে ওই মহিলা ঝুম্পা গোস্বামী জানিয়েছেন, ৪ বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে তাদের সম্পর্ক তৈরি হয়েছিল। এরপর গোপাল পাল একাধিকবার তার সঙ্গে সহবাস করে এবং গোপনে বিয়ে করে। ইংরেজবাজার থানা এলাকায় বিভিন্ন সময় বাসাভাড়া নিয়ে তাঁকে রেখেছিল। গত ২ মাস ধরে গোপাল পাল তার সঙ্গে কোনরকম যোগাযোগ করছিল না। এরপরই সে তার শ্বশুরবাড়িতে উঠতে চায়। কিন্তু বাড়ির লোকজন তাকে ঢুকতে দেয়নি। তাই ২ দিন ধরে স্ত্রীর মর্যাদার দাবিতে তিনি শ্বশুরবাড়ির সামনেই ধরনায় বসেছিলেন।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের