editor
প্রকাশিত: 6:43 PM, June 2, 2025
জৈন্তাপুর সংবাদদাতা:: “শুধু দেশ ও জনগণের পক্ষে স্লোগানে” প্রকাশিত দৈনিক ইনকিলাব পত্রিকা’র সিলেটের জৈন্তাপুর উপজেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেয়েছেন জাহিদুল ইসলাম ।
গত ১০ মে দৈনিক ইনকিলাব পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক এ এম এম বাহাউদ্দিন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে এ নিয়োগ প্রদান করা হয়।
জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা করে আসছেন। একই সঙ্গে তিনি জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকসহ সিলেটের স্থানীয় দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি স্থানীয় নানা সামাজিক সংগঠনের সাথেও সম্পৃক্ত থেকে নানাবিধ মানবিক কার্যক্রম পরিচালনা করছেন।
জাহিদুল ইসলাম বলেন,দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক ইনকিলাব পত্রিকায় আমাকে জৈন্তাপুর উপজেলা সংবাদদাতা হিসেবে যে দায়িত্ব দেয়া হয়েছে। আমি যাতে মাঠ পর্যায়ে থেকে আমার লেখনী শক্তিতে সে দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারি। এজন্য জৈন্তাপুর প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীমহলসহ সবার সহযোগিতা ও আশির্বাদ প্রত্যাশা করছি।
তিনি দৈনিক ইনকিলাব পত্রিকায় উপজেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পাওয়ায় পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সিলেট ব্যুরো প্রধানসহ পত্রিকা সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
1 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
3 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
1 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
6 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 4 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
6 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 3 শুক্রবার (২১
5 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
3 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)