editor

প্রকাশিত: 7:35 PM, June 2, 2025

মামলায় আসামী ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মামলায় আসামী ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

2

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- ১৬৯৩/৯৩) এর পাগলা বাজার শাখার সহ-সভাপতি বকুল মিয়ার বিরুদ্ধে সিএনজি চুরির ঘটনায় মিথ্যা স্বীকারোক্তি, যাচাই-বাছাই ছাড়া আসামী গ্রেফতার ও মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বকুল মিয়ার পরিবার।

8

সোমবার (২ জুন) বিকাল ৫টায় উপজেলার পাগলা বাজারের একটি কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বকুল মিয়া ও তার পরিবারের পক্ষে  বক্তব্য দেন বকুল মিয়ার ভাই তোয়েল মিয়া।

লিখিত বক্তব্যে তুয়েল মিয়া বলেন, বিগত দিনে পাগলা বাজার ও এর আশপাশ এলাকায় বেশ কিছু সিএনজি চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গত কিছুদিন আগে  বিশ্বনাথ থানাধীন লামাকাজী এলাকায় নিজাম উদ্দিন নামের একজন চোর ধরা পরে। যার বাড়ি পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন হাজিপাড়া গ্রামে। চোরকে ধরার পর পাগলায় এনে তাকে মারধর করে একটি গোষ্ঠী আমার ভাই বকুল মিয়া চোর চক্রের সাথে জড়িত আছেন বলে স্বীকারোক্তি নেয়। পরে তাকে পুলিশে সোপর্দ করে তারা। এর পরিপ্রেক্ষিতে বা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিক স্বীকারোক্তিতে নিজাম উদ্দিনের মামলায় অন্যায়ভাবে, যাচাই-বাছাই ছাড়া আমার নিরপরাধ ভাইকে আসামী করা হয়। এই ঘটায় আমরা ভীষণভাবে উদ্বেগ প্রকাশ করছি। উদ্দেশ্যমূলক জবানবন্দির এই মামলায় কোনো রকমের যাচাই-বাচাই ছাড়া আমার ভাই বকুল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয়। সংবাদে আমার ভাইকে চোর চক্রের মূল হোতা উল্লেখ করার তীব্র নিন্দা জানাই।

5

তিনি বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি। আমার ভাই যদি প্রকৃত দোষী হন তাহলে আমরাও তার বিচার চাইতাম। আমরাও চাই চোর চক্রের মূল হোতারা গ্রেফতার হোক এবং সুষ্ঠু বিচার হোক। কিন্তু কোনোরূপ যাচাই-বাচাই ছাড়া আমার ভাইকে গ্রেফতার করা ও মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচারের তীব্র নিন্দা জানাই। মূলত আমার ভাই একজন স্বজ্জন ও পরিচিত লোক। পরিবহণ শ্রমিক নেতা। তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে কুক্রচক্রী মহল  এমন ঘটনা ঘটিয়েছে বলে আমরা ধারণা করছি। মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত ঘটনার তীব্র নিন্দা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার নির্দোষ ভাইয়ের মুক্তি দাবি করছি।

এসময় শান্তিগঞ্জ উপজেলায় কর্মরত সংবাদ কর্মীরা ছাড়াও তুয়েল মিয়ার পরিবারের লোকজন ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।

6

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

3 “গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা

এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক

এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক

2 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, এই দেশ আমাদের সবার-বাংলাদেশ। আমরা সকল ধর্মের মানুষ একসাথে বসবাস

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: হুমায়ূন কবির শাহীন

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: হুমায়ূন কবির শাহীন

6 সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ূন কবির শাহীন

মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ

মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ

8 সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের মুখপাত্রদের সমন্বয়ে গঠিত

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

5 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনারপাড়া এলাকায় বিশুদ্ধ সুপেয় পানির সংকট, দীর্ঘদিনের অপরিকল্পিত ও অপ্রশস্ত রাস্তা

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

4 ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি,

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

7 স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

7 স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম

1
6