editor
প্রকাশিত: 2:15 PM, September 7, 2021

বৃষ্টির দেবীকে খুশি করতে ৬ বালিকাকে নগ্ন করে হাঁটানো হলো
অনলাইন ডেস্ক
বৃষ্টি নামানোর জন্য ভারতের মধ্য প্রদেশের এক গ্রামে ৬টি বালিকাকে নগ্ন করে হাঁটানো হয়েছে। তাদের বেশির ভাগেরই বয়স ৫ বছর। এ ঘটনা ঘটেছে প্রচণ্ড খরায় জ্বলতে থাকা বুন্ডেলখণ্ড অঞ্চলের এক গ্রামে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, বালিকাদের নগ্ন করে ফেলা হয়েছে। তাদের কাঁধের ওপর দেয়া হয়েছে কাঠের তৈরি বর্শা। এর মাথায় বেঁধে দেয়া হয়েছে ব্যাঙ।
স্থানীয়রা বিশ্বাস করেন, এর মধ্য দিয়ে বৃষ্টির দেবী সন্তুষ্ট হবেন এবং ওই অঞ্চলে বৃষ্টি বর্ষণ করবেন।
এ ঘটনায় দামোহ জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়েছে ভারতের শিশু অধিকার সুরক্ষা বিষয়ক জাতীয় কমিশন। গ্রামটি ওই জেলায় অবস্থিত। তবে ওই ঘটনা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ পাওয়ার কথা অস্বীকার করেছে মধ্যপ্রদেশ পুলিশ। তবে তারা তদন্ত শুরু করেছে। ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই’কে দামোহ জেলার এসপি ডিআর তেনিওয়ার বলেছেন, যদি দেখা যায় কেউ ওই বালিকাদের নগ্ন হয়ে হাঁটতে বাধ্য করেছেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ওই ভিডিওতে দেখা যায় এসব বালিকা দলবেঁধে হাঁটছে। এ সময় তাদের সঙ্গে বৃষ্টি নামানোর গীত গেয়ে অগ্রসর হচ্ছেন একদল নারী। তাদের এই বৃষ্টি নামানোর গীত চলতে থাকে এবং তারা গ্রামের প্রতিটি বাড়িতে থামে। বাড়িগুলো থেকে এ সময় সংগ্রহ করা হয় খাদ্যশস্য। পরে তা দান করা হয় স্থানীয় একটি মন্দিরের কমিউনিটি কিচেনে। এতে যোগ দিয়েছিলেন এমন একজন নারী বলেছেন, আমরা বিশ্বাস করি এর ফলে বৃষ্টি নামবে।
দামোহ ডিস্ট্রিক্ট কালেকটর এস কৃষ্ণা চৈতন্য বলেছেন, যে বালিকাদের নগ্ন করে এই বৃষ্টি নামানোর আয়োজন করা হয়েছে, তাদের পিতামাতা এতে সম্মতি দিয়েছিলেন। এমনকি তারা এতে অংশও নিয়েছিলেন। এসব ক্ষেত্রে প্রশাসন শুধু এমন কুসংস্কারের বিষয়ে গ্রামবাসীকে সচেতন করতে পারে। তাদেরকে বোঝাতে পারে যে, এই ধরনের রীতি পালনের মধ্যে কোনো ফল আসে না।
ভারতের কৃষি প্রধানত নির্ভর করে বৃষ্টির ওপর। কিন্তু বহু এলাকায় বৃষ্টিপাত হয় না বললেই চলে। সেসব এলাকা খরায় পোড়ে। তখন মানুষ বৃষ্টির দেবীকে খুশি করার জন্য এ ধরনের রীতির চর্চা করেন। ফলে এটা এখন ভারতের এক রকম রীতিতে পরিণত হয়েছে। নানা রকম রীতি পালন করা হয়। এর মধ্যে কোনো কোনো সম্প্রদায় আগুন পুজা করেন। কেউ বিয়ে করেন ব্যাঙ, গাধাকে। অথবা বৃষ্টি নামানোর জন্য গান গেয়ে বেড়ান দলবদ্ধভাবে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৭/সেপ্টেম্বর/২০২১/রুজি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন