editor
প্রকাশিত: 5:07 PM, August 24, 2021

তালেবান নিয়ে পুতিনের সঙ্গে মোদির ৪৫ মিনিট ফোনালাপ
অনলাইন ডেস্ক
আফগানিস্তানে তালেবান ক্ষমতা নেওয়ার পর ব্যাপক উদ্বেগ, উৎকণ্ঠায় রয়েছে ভারত। মুসলিম অধ্যুষিত প্রতিবেশী ওই দেশের নতুন সরকারকে স্বীকৃতি দেবে কিনা তা নিয়ে এখনও নানা জল্পনা-কল্পনা রয়েছে।
এই উদ্বেগের মাঝেই মঙ্গলবার আফগানিস্তান ও তালেবান নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৪৫ মিনিট ধরে বিশদ আলোচনা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদসংস্থা এএনআই।
এর আগে গত রাতে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে আফগানিস্তানসহ একাধিক ইস্যুতে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
হিন্দুস্তান টাইমস জানায়, রাশিয়ার জঙ্গি সংগঠন হিসেবে তালেবান তালিকাভুক্ত থাকলেও বর্তমানে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের পরাজয়ে কিছুটা আনন্দ দেখাচ্ছে রাশিয়া। আফগানিস্তানে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূতকে বলতে শোনা যায় যে, তালিবানি শাসনে আগের সরকার থেকে বেশি ভালো পরিস্থিতি কাবুলে। এতেই অনেকে ধারণা করছেন, তালিবানের সঙ্গে হাত মেলাবে রাশিয়াও।
খবরে আরও বলা হয়, ইতিমধ্যেই চীন জানিয়েছে যে, তারা তালিবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। কান্দাহারে গিয়ে মোল্লা বেরাদরের সঙ্গে দেখাও করে এসেছেন আফগানিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। এই আবহে ভারতের কপালে চিন্তার ভাঁজ আরও দীর্ঘায়িত হচ্ছে। এই আবহে বন্ধু রাষ্ট্র রাশিয়া যদি তালেবানের পক্ষে ঝুঁকে যায়, তাহলে কতকটা বেকায়দায় পড়তে পারে ভারত। এই পরিস্থিতিতে আপাতত সবাই ধীরে চলো নতি গ্রহণ করেছে তালিবান ইস্যুতে।
প্রসঙ্গত, তাজাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত রয়েছে। এদিকে এই তাজাকিস্তানেই আবার রাশিয়ার সামরিক ঘাঁটি আছে। এই দেশে বিমান ঘাঁটি রয়েছে ভারতেরও। তাজিকিস্তান আবার রাশিয়ার নেতৃত্বাধীন সামরিক জোট কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশানর সদস্য। তাই রাশিয়ার সীমান্তাবর্তী অঞ্চলের নিরাপত্তা অনেকাংশেই এখন তালিবানদের হাতে নির্ভরশীল।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৪/আগষ্ট/২০২১/রুজি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন