editor
প্রকাশিত: 3:30 PM, June 16, 2026
ট্রাফিক পুলিশের টিআই অ্যাডমিনের বিরুদ্ধে
চেকপোস্টে ভয়ভীতি দেখিয়ে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ
সিলেট ট্রাফিক পুলিশের টিআই অ্যাডমিন মোঃ শাহাব উদ্দিনের বিরুদ্ধে চেকপোস্টে ভয়ভীতি প্রদর্শন করে ট্রাক ও পিকআপ চালকদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ অভিযোগ এনে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২১৫৯) সিলেট রেঞ্জের ডিআইজির কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দাবি অনুযায়ী, মোঃ শাহাব উদ্দিন সিলেট ট্রাফিক বিভাগে যোগদানের পর তার নিজস্ব ক্রয়কৃত চারটি রেকার সিলেটে নিয়ে আসেন। পরবর্তীতে সিলেট-জকিগঞ্জ সড়ক, সিলেট-তামাবিল সড়ক, সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক, সিলেট-সুনামগঞ্জ সড়ক এবং সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর থানার সামনের বিভিন্ন স্থানে রেকার রেখে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।
শ্রমিক ইউনিয়নের অভিযোগ, এসব চেকপোস্টে ট্রাক ও পিকআপ চালকদের ভয়ভীতি প্রদর্শন করে প্রতি গাড়ি থেকে নগদ ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। অভিযোগে আরও বলা হয়, সবগুলো চেকপোস্ট থেকে প্রতিদিন প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত অবৈধভাবে আদায় করা হচ্ছে।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, গত ১০ জুন সিলেট-তামাবিল সড়কে একটি ট্রাকের সকল কাগজপত্র বৈধ থাকা সত্ত্বেও শুধু গাড়ির রঙের ত্রুটি দেখিয়ে ৫ হাজার টাকার মামলা দেওয়া হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় ট্রাক মালিক ও শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পরে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল পুনরায় শুরু হয়।
ইউনিয়নের পক্ষ থেকে দাবি করা হয়েছে, টিআই অ্যাডমিন মোঃ শাহাব উদ্দিনের এমন কর্মকাণ্ডে ট্রাক মালিক ও শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এতে যে কোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
এ প্রেক্ষিতে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাছুম আহমদ লস্কর স্বাক্ষরিত অভিযোগপত্রে বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট রেঞ্জের ডিআইজির কাছে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, অভিযোগপত্রটি ১১ জুন সিলেট রেঞ্জ কার্যালয়ে গ্রহণ করা হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন