editor
প্রকাশিত: 6:18 PM, March 3, 2021
ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগরে ৭৭হাজার ভারতীয় বিড়িসহ ২জনকে আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ। আটককৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গোয়ালাবাজারে অভিযান পরিচালনা করে বিড়িসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার নগরীকাপন গ্রামের মৃত সিদ্দেক আলীর পুত্র আয়াছ আলী ও নবীগঞ্জ উপজেলার ঢারার পাড় গ্রামের মৃত কালাম উদ্দিনের পুত্র মজনু মিয়া।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট- শেরপুর মিনিবাস থেকে গোয়ালাবাজারে বিড়ি নামানো হচ্ছে এমন খবরে থানা পুলিশ বাস স্টেন্ডে অবস্থান নেয়। তখন বাস থেকে ৪ চার জন ব্যক্তি দুটি বস্তা করে বিড়ি নামানোর সময় পুলিশ অভিযান পরিচালনা করলে ২জন অজ্ঞাত বিড়ি বহনকারী পালিয়ে যায় এবং দুইজনকে পুলিশ আটক করে। পরবর্তীতে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসমানীনগর থানার ওসি শ্যামল বনিক।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন