editor
প্রকাশিত: 9:44 PM, March 3, 2021
সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন- তরুণ প্রজন্মকে দেশের একজন সুনাগরিক হিসেবে বেড়ে উঠতে হবে। এজন্য লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে নিজেদের আত্মনিয়োগ করতে হবে। বিশেষ করে শিক্ষার অগ্রযাত্রায় নিজেদের ভূমিকা রাখতে হবে। এ জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার। কান্দিগাঁও ইউনিয়ন ছাত্র ফোরামের সবাই মেধা ও শ্রম দিয়ে নিজেদের বিকশিত করার পাশাপাশি ইউনিয়নের সার্বিক অগ্রযত্রায় সচেষ্ট হবে, সেই প্রত্যাশা করি।
তিনি বুধবার বিকেলে জাঙ্গাইল ইয়াসিন আলী কমিউনিটি সেন্টারে কান্দিগাঁও ইউনিয় ছাত্র ফোরামের অভিষেক অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
ফোরামের প্রধান উপদেষ্টা ও কান্দিগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং ফোরামের সভাপতি জামাল আহমদ ও সাধারণ সম্পাদক, আবুল কাশেম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, দরগাহ্ এ হযরত শাহজালাল ( রঃ) মোতাওল্লালী সরেকওম ফতেউল্লাহ আল আমান, সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইব্রাহিম আলী, সফির উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রশিদ আহমদ, প্রভাষক সেলিম আহমদ, বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আহমদ আলী, বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষানুরাগী ডা: খলিলুর রহমান, ফোরামের উপদেষ্টা আনোয়ারুল হক, আজম আলী, তজমুল আলী, সাংবাদিক মোঃ ওলিউর রহমান, শামীম আহমদ, আমিন আহমদ, জমির, জায়েদ আহমদ, কান্দিগাঁও ইউনিয়নের সদস্য কাঁচা মিয়া কছির, মহিলা সদস্য আঙ্গুরা বেগম, খুশতেরা বেগম, রুমা বেগম, সাবেক মেম্বার খালেদ হোসেন, আবুল কালাম আজাদ মোঃজমির উদ্দিন, মোজাম্মিল হোসেন, জুয়েল আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন- লিটন পাল, খলিল আহমেদ, জুবায়ের তালুকদার, তুরণ মিয়া, হাফিজ আলিম উদ্দিনসহ কান্দিগাঁও ইউনিয়ন ছাত্র ফোরামের ১০১সদস্য বিশিষ্ট সদস্য উপস্থিত ছিলেন। শুরুতে কোরআন তেলাওয়াত করেন ফোরামের সদস্য সাইদুর রহমান।-বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন