editor

প্রকাশিত: 7:52 PM, March 8, 2021

ছাতকে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৪ জন গুরুতর আহত

ছাতকে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৪ জন গুরুতর আহত

ডেস্ক রিপোর্ট

সুনামগঞ্জের ছাতকে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় মহিলাসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। রোববার ( ৮ মার্চ) সকালে উপজেলার নরসিংহপুর গ্রামের ছালিক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন নরসিংহপুর গ্রামের আব্বাস অলী (৫৮),সোহেল বারী (৩৮), মনোয়ারা বেগম (৬৫) ও আজিবুন নেছা (৫৫)। আহতদের গুরুতর অবস্থায় সিলেট ও সমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সংবাদ সূত্র জানায়- নরসিংহপুর গ্রামের মৃত বশির উদ্দিনের পুত্র আনর উদ্দিনদের সাথে মামলা নিয়ে একই গ্রামের ছালিক মিয়া পরিবারের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে আনর উদ্দিন, জাবেদ আহমদ ও সুজেল সহ ৪০/৫০ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে রোববার সকালে হত্যার উদ্দেশ্যে ছালিক মিয়াদের বাড়িতে আকস্মিক হামলা চালায়। হামলাকারীরা এ সময় ছালিক মিয়াকে না পেয়ে তার পরিবার পরিজনের ঘর দরজা ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে। হামলায় ছালিক মিয়ার ভাতিজা সোহেল বারী ও পরিবারের পুরুষ মহিলা এবং শিশুসহ বেশ ক’জন আহত হন। আহতদর মধ্যে উপরোক্ত ৪ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ওসমানী হাসপাতাল সূত্র জানিয়েছে আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক।
ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- পুলিশ ঘটনাস্থলে আছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে