editor
প্রকাশিত: 2:18 PM, February 25, 2021
স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা স্থগিতের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনের আয়োজন করে।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সাধারণ শিক্ষার্থী এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সরকার করোনার দোহাই দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে, দেশের অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো খোলা রেখে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে লাখ লাখ শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিচ্ছয়তায় ফেলে দিয়েছে। শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে দাবী করে অনতিবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার পরিবেশ তৈরি করে দিতে হবে। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে এসে শেষ হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নাজমুস সাকিব, আব্দুল্লাহ আল মামুন সুজন, মোস্তাফিজুর রহমান, আখতার হোসেন, তোফায়েল আহমদ, সায়েম আহমদ, তারেক আহমদ, ওয়াহিদুজ্জামান মাসুদ, ফাহাদ আহমদ, জাহিদ হাসান, জাতীয় ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক আশরাফ আহমদ, যুগ্ম আহ্বায়ক জুনায়েদ আহমেদ, রাহুল আহমদ, সাবিনা সেবিন প্রমুখ। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে