editor

প্রকাশিত: 1:19 PM, September 21, 2021

আবারও ক্ষমতায় জাস্টিন ট্রুডো

আবারও ক্ষমতায় জাস্টিন ট্রুডো

আবারও ক্ষমতায় জাস্টিন ট্রুডো

1

অনলাইন ডেস্ক
কানাডায় আবারও ক্ষমতায় আসতে যাচ্ছেন লিবারেল পার্টির নেতা জাস্টিন ট্রুডো।

বিরোধী কনজারভেটিভ পার্টির সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতার লড়াই জিতে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাচ্ছেন বলে আভাস দিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

1

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দেশটিতে ইমেইল ব্যালট গণনা শুরু হবে।

এর আগে সোমবার (২০ আগস্ট) রাতে সিবিসি নিউজ জানায়, কানাডার ৪৪তম সাধারণ নির্বাচনে বেশিরভাগ আসনেই জয় পেয়েছে লিবারেল পার্টির প্রার্থীরা। তবে একক সরকার গঠনের জন্য দলটির ১৭০ আসনে জয় নিশ্চিত করতে হবে। সংসদের ৩৩৮টি আসনে ভোটার সংখ্যা ২ কোটি ৭০ লাখ।

সিবিসির হিসাব অনুযায়ী ১৫২টি আসনে লিবারেল প্রার্থীরা জয় পেয়েছেন কিংবা এগিয়ে আছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বর্তমান সরকারে ট্রুডোর সংখ্যাগরিষ্ঠতা নেই। ফলে সরকার পরিচালনা করতে গিয়ে সিদ্ধান্ত নিতে অন্যান্য রাজনৈতিক দলের ওপর নির্ভর করতে হয় তাকে। তবে জনমত জরিপে লিবারেল পার্টি এগিয়ে থাকলেও বিরোধী নেতা এরিন ও’টুলের কনজারভেটিভ পার্টির কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি।

4

গত মাসে নির্বাচনের আগে পরিচালিত এক মতামত জরিপের ফলাফলে ট্রুডোকে এগিয়ে রাখা হয়।

7

তবে আগাম নির্বাচন দেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় লিবারেল সরকারের বিষয়ে ভোটারদের মতামত জানতে এই নির্বাচন। এটা অনেকটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। বিশেষ করে নির্বাচনে তার দলের পক্ষে বড় ব্যবধান তৈরি করতে না পারাটা অস্বস্তিকর হতে পারে।

সাম্প্রতিক সময়ে জাস্টিন ট্রুডোর সরকার সবার জন্য করোনা টিকা নিশ্চিত করতে জোর প্রচারণা চালায়। তবে কনজারভেটিভ পার্টির নেতা এরিন ও’টুল দ্রুত করোনার পরীক্ষায় অগ্রাধিকার দেন।

1

রোববার নির্বাচনী প্রচারণার শেষ দিনে অন্টারিওর নায়াগ্রা ফলস এলাকায় সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, নিরবচ্ছিন্নভাবে টিকা কার্যক্রম পরিচালনার জন্য স্বচ্ছ ও দৃঢ় নেতৃত্ব প্রয়োজন, আর আমরা সেটাই করছি।

২০১৫ সালে প্রথমবারের মতো সরকার গঠন করেন ট্রুডো। সেসময় তিনি জো ক্লার্কের পর কানাডার দ্বিতীয় কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়েন। তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর সন্তান।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

1 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

6 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

7 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

4 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

3 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

1 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

8 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

2 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

1
6