editor
প্রকাশিত: 7:33 PM, December 6, 2022
বীর মুক্তিযোদ্ধা মেজর আব্দুল মুকিত লেচুমিয়া কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে শীতবন্ত্র বিতরণ করা হয়েছে। (৬ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুরমার চান্দাই পশ্চিম পাড়া এলাকায় মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সাংগঠনিক সম্পাদক আলী আহসান রুবেলের সৌজন্যে ২ শতাধিক অসহায়-হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মেজন আব্দুল মুকিত লেচু মিয়া কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বদরুল আলম বাবলার সভাপতিত্বে ও সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি, জেলা যুবলীগ নেতা মনোজ কপালী মিন্টু এবং মো: মফিক মিয়ার যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের কমান্ডার ও জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার ও সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক। প্রধান বক্তার বক্তব্য রাখেন ওসমানী নগর উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান ও সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমেদ ভিপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এডভোকেট প্রফেসর মিছবা উদ্দিন, মহানগর ছাত্রলীগ নেতা নাছিম আহমদ, জেলা যুব কমান্ডের শাহ শাহ ময়নূর রহমান, দক্ষিণ সুরমা থানার এ.এস.আই আব্দুর রহিম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা ফজলুল করিম হেলাল, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক মিসবা, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বিশ্বাস পারভেজ, সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী জাকি, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সিলেট জেলা শাখার নেতা শেখ মোহাম্মদ আলম, মহানগর যুব কমান্ডের নেতা মো: এজাজ আহমদ। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন