editor
প্রকাশিত: 2:46 PM, February 25, 2021
দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে উন্নয়ন সংস্থা আইডিয়া কর্তৃক বাস্তবায়নাধীন ”পিস” প্রকল্পের আওতায় গতকাল বুধবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলা মিলনায়তনে ‘আস্ক ইওর লোকাল পুলিশ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ ও জনগনের মধ্যকার দূরত্ব কমিয়ে পরস্পরের মধ্যে বিশ্বাসও আস্থা তৈরির মাধ্যমে এলাকায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত পুলিশের একটি প্রশংসনীয় উদ্যোগ হলো কমিউনিটি পুলিশিং। মূলত এলাকায় অপরাধ প্রতিরোধ ও আইন প্রয়োগে কমিউনিটি পুলিশিং এর কাজ কী এবং কিভাবে তারা পুলিশকে সহায়তা করবেন এসকল বিষয় নিয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, অফিসার ইনচাজর্ তদন্ত আবুল কাশেম, উপ-পরিদর্শক আশিষ চন্দ্র তালুকদার এবং কমিউনিটি পুলিশিং অফিসার ফয়জুল করিম। এছাড়াও গোলাপগঞ্জ মডেল থানার অন্তর্গত গোলাপগঞ্জ সদর, ঢাকাদক্ষিণ ও ফুলবাড়ী ইউনিয়নের ১০টি ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যাবৃন্দ এবং একই এলাকার সাংবাদিক, এ্যাডভোকেট, কলামিস্ট, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, উন্নয়নকর্মী, ছাত্র-শিক্ষক, ইমামও আয়োজকসহ মোট ৫৫জন এই কর্মশালায় অংশগ্রহন করেন।
উন্নয়ন সংস্থা আইডিয়ার পক্ষে পিস প্রকল্পের সমন্বয়কারী এবং কর্মশালার সঞ্চালক সুদীপ্ত চৌধুরী উপস্থিত অতিথিদের স্বাগত জানান এবং কর্মশালার উদ্দেশ্য বর্ণনা করেন। তিনি উন্নয়ন সংস্থা আইডিয়া, দিএশিয়াফাউন্ডেশনে এবং পিস প্রকল্প সম্পর্কে ধারণা দেন। তিনি বলেন, পুলিশি কার্যক্রমের স্বচ্ছতা, পুলিশ ও কমিউনিটির মধে ্যতথ ্যআদান-প্রদান এবং পুলিশ ও জনগনের মধ্যে বিশ্বাস ও আস্থা বাড়ানো এই কর্মশালার মূল উদ্দেশ্য।কর্মশালাটি বাস্তবায়নে সার্বিক দায়িত্ব পালন করেন উজ্জল দেব, উপজেলা ফেসিলিটেটর, পিসপ্রকল্প, আইডয়া। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন