editor
প্রকাশিত: 9:32 PM, February 26, 2021
সিলেটের দক্ষিণ সুরমার রশিদপুর এলাকায় দুইবাসের মুখোমুখি সংঘর্ষে আহতদের এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে খোঁজ-খবর সেখানে ছুটে যান সিলেট-২ (বিশ্বনাথ- ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।
শুক্রবার (২৬ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে গিয়ে তিনি তাদের খোঁজ খবর নেন এবং বিভিন্ন ওয়ার্ডে গিয়ে আহত ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।এর আগে ওই দিন দুপুর সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাস্থল রশিদপুর এলাকা পরিদর্শন করেন সাংসদ মোকাব্বির খান। এসময় তিনি বলেন, অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা। যা ভাষা প্রকাশ করা সম্ভব হবে। এই স্থানটিতে কিছু দিন পরপর দুর্ঘটনা। আর এতেই অনেকেই প্রাণ হারাচ্ছেন। কিন্তু সংশ্লিষ্টরা রয়েছেন নীরব। এখানে তাদের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না।তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে আশপাশের এলাকার লোকজন আন্দোলন করে আসছেন রশিদপুর পয়েন্টে একটি গোল চত্বরের জন্য। যদিও স্থানটি আমার সংসদীয় এলাকা নয় তারপরও সংশ্লিষ্টদের বলবো। এছাড়া এটি একটি দুর্ঘটনা প্রবণ এলাকা। আশপাশের কোথাও কোনো সাইনবোর্ড নেই। এরদায় কর্তৃপক্ষ এড়াতে পারেন না।এসময় উপস্থিত ছিলেন এমপির এপিএস অসিত রঞ্জন দেব, স্থানীয় লোকজন, বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা থানার আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা।-বিজ্ঞপ্তি:
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন