editor
প্রকাশিত: 6:58 PM, February 21, 2021
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ইয়াং স্টারের সাবেক সভাপতি আশরাফুল হক তালুকদার আশরাফের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সদরুল ইসলাম লোকমানের উদ্যোগে রোববার (২১ ফেব্রুয়ারি) বাদ আছর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ পরবর্তী দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা, নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াছ আলী, ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, আনসার সহ গুমকৃতসকল নেতৃবৃন্দের সন্ধান কামনা, শহীদ জিল্লুল হক জিলু, সজিব, লুৎফুরের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, যুগ্ম সম্পাদক সদরুল ইসলাম লোকমান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তানিম, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবুল বাশার, সহ-সাধারণ সম্পাদক রনি, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সালমান আহমদ লায়েক, ৬নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক নাজিম উদ্দিন, ৭নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, মনির আহমদ প্রমুখ।
উল্লেখ্য; ৩ বছর আগে সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারান আশরাফুল হক তালুকদার আশরাফ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন