editor

প্রকাশিত: 1:21 PM, January 25, 2021

ভূতুড়ে পেনশনভোগী দুই লাখ

ভূতুড়ে পেনশনভোগী দুই লাখ

অনলাইন ডেস্ক

ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) আওতায় অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের পেনশন কার্যক্রমের শুরুতেই প্রায় দুই লাখ ‘ভূতুড়ে’ সুবিধাভোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দেড় লাখ অবৈধ পেনশনভোগীর হিসাব ব্লক (বন্ধ) করা হয়েছে। বন্ধের প্রক্রিয়ায় আছে আরও ৫০ হাজার হিসাব। খবর সংশ্লিষ্ট সূত্রের।জানা গেছে, পেনশনভোগীরা মারা যাওয়ার পরও তাদের নামে যে হিসাব ছিল, সেখানে বছরের পর বছর সরকারি অর্থ জমা পড়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বিভিন্ন শাখার সংশ্লিষ্টদের যোগসাজশে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় একটি জালিয়াত চক্র। কারণ ওই সময় অ্যানালগ পদ্ধতিতে সংশ্লিষ্ট ব্যক্তিকে অর্থ দেওয়াসহ পেনশনের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হতো। আর এ সুযোগকে কাজে লাগিয়েছে ওই চক্রটি। কখন থেকে এবং কী পরিমাণ অর্থ লোপাট হয়েছে, তা এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলতে পারেননি সংশ্লিষ্টরা। তবে প্রাথমিক হিসাবে দেখা গেছে, গত অর্থবছরে (২০১৯-২০) প্রায় ২৪০০ কোটি টাকা ওই চক্রের পকেটে গেছে।আজ  ইএফটির মাধ্যমে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের পেনশন কার্যক্রম সম্পর্কে মন্ত্রিপরিষদ বৈঠকে অবহিত করবে অর্থ মন্ত্রণালয়। ২০১৫ সালের পর থেকে এ পর্যন্ত পেনশনারদের সুবিধা সংক্রান্ত একটি প্রতিবেদন তুলে ধরা হবে সেখানে। এ ব্যাপারে অর্থ মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি শেষ করেছে।

সরকারি পেনশন অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট ইউটিনের প্রধান হিসাব (অর্থ) কর্মকর্তা মোহাম্মদ মোমিনুল হক , প্রকৃত পেনশনভোগী খুঁজে পাওয়া যায়নি বা মারা গেছেন-এমন দেড় লাখ হিসাব ইতোমধ্যে ব্লক করা হয়েছে। এসব হিসাবের বিপরীতে ভবিষ্যতে কোনো টাকা দেওয়া হবে না। কারণ তাদের হিসাবের বিপরীতে কোনো সুবিধাভোগীর অস্তিত্ব পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, আরও ৫০ হাজারের বেশি ভূতুড়ে পেনশনভোগীর অস্তিত্ব পাওয়া যেতে পারে। তবে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ১৫ ফেব্রুয়ারির মধ্যে শতভাগ পেনশন কার্যক্রম ইএফটির আওতায় আনা হবে। এরপর হিসাবরক্ষণ অফিস থেকে কোনো পেনশনারকে চেক বা অ্যাডভাইসের মাধ্যমে অর্থ দেওয়া হবে না-এমন নির্দেশনা সংশ্লিষ্টদের দেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রতিবছর একবার পেনশনভোগীকে নিজে হিসাবরক্ষণ অফিসে হাজিরা দিতে হবে। এতে নিশ্চিত হওয়া যাবে পেনশনভোগী জীবিত থাকার বিষয়টি।জানা গেছে, অর্থ মন্ত্রণালয় ২০১৫ সালের ডিসেম্বর থেকে পেনশন কার্যক্রম অনলাইনে বা ব্যাংক হিসাবের মাধ্যমে দেওয়ার উদ্যোগ গ্রহণ করে। এরই প্রক্রিয়া হিসাবে ২০১৯ সালে জুলাই থেকে ‘আইবাস প্লাস প্লাস’ নামে একটি সফটওয়্যার চালু করা হয়। এই পদ্ধতি শুরুর আগে আগে অবসরপ্রাপ্ত পেনশনভোগী সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ছিল ৭ লাখ ২০ হাজার। কিন্তু সফটওয়্যার চালুর পর প্রকৃত পেনশনভোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৭০ হাজারে। অর্থাৎ, ভূতুড়ে পেনশনার পাওয়া গেছে ১ লাখ ৫০ হাজার।

সংশ্লিষ্টদের মতে, অ্যানালগ পদ্ধতিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মৃত্যুর পরও তাদের নামে বছরের পর বছর টাকা তোলা হতো। ব্যাংকগুলো প্রতিবছর বিপুল অঙ্কের এই টাকা পরিশোধ করে অর্থ মন্ত্রণালয়ের কাছে দাবি করত। এরপর মন্ত্রণালয় থেকে তাদের দাবি অনুযায়ী অর্থছাড় করে আসছে। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রতিবছর রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা জালিয়াতচক্রের পকেটে যেত। কিন্তু ‘আইবাস প্লাস প্লাস’ চালু হওয়ার পর প্রত্যেক পেনশনারকে জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়েই লিপিবদ্ধ এবং নিজস্ব ব্যাংক হিসাব খুলে টাকা দেওয়ার পদ্ধতি শুরু হয়। এরপরই চিহ্নিত হয় ভূতুড়ে পেনশনভোগী।সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মূলত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উপজেলার শাখা থেকেই বেশির ভাগ পেনশনার টাকা উত্তোলন করেন।

আর সরকারের তরফ থেকে ধরে নেওয়া হয়, ওই ব্যাংকের কর্মকর্তারা উপজেলার সব পেনশন সুবিধাভোগীকে চেনেন। কেউ যদি ভুয়া কাগজপত্র দিয়ে পেনশন তুলতে যান আর ব্যাংক কর্মকর্তারা তাকে চেনার পরও অর্থ দেন, সেক্ষেত্রে ওই কর্মকর্তাদের সঙ্গে ভুয়া পেনশনারের যোগসাজশ থাকে। ফলে এদের শনাক্ত করাও কঠিন হয়। এভাবে এই জালিয়াতির ঘটনাগুলো বছরের পর বছর ঘটেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, সিভিল, ডিফেন্স ও রেলওয়ের মোট ৮ লাখ ৯০ হাজার পেনশনারের মধ্যে ইএফটির আওতায় আনা হয়েছে ৫ লাখ ৩৫ হাজার ৫৩৫ জনকে। এর মধ্যে বেসামরিক ৬ লাখ ৭০ হাজার পেনশনভোগীর মধ্যে ইএফটির আওতায় এসেছে ৪ লাখ ৭১ হাজার জন। আরও ১ লাখ ৯৯ হাজার পেনশনভোগীর হিসাব ইএফটির বাইরে আছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কাছে এসব পেনশনভোগীর তথ্য চাওয়া হয়েছে।

সংশ্লিষ্টদের ধারণা-এখান থেকেও ৫০ হাজারের বেশি ভূতুড়ে পেনশনভোগী শনাক্ত হবে।এছাড়া রেলওয়ের ৪৫ হাজার পেনশনভোগীর মধ্যে ইএফটির আওতায় আসছে ২২ হাজার ৮৮৬ জন এবং ডিফেন্সের ১ লাখ ৭৫ হাজার পেনশনভোগীর মধ্যে আসছে ৪১ হাজার ৫৬৩ জন। এসব পেনশনভোগীর নিজস্ব ব্যাংক হিসাব রয়েছে। পেনশনের টাকা সরাসরি ব্যাংক হিসাবে যাচ্ছে।অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পেনশন বাবদ অর্থছাড় করা হয়েছে ১০ হাজার ৩১১ কোটি টাকা। আর গত অর্থবছরে এ খাতে (আনুতোষিকসহ) ব্যয় হয়েছে ১৬ হাজার ৫৭০ কোটি টাকা।

S/H(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন