editor

প্রকাশিত: 4:14 PM, August 26, 2021

পৃথিবীর সব নবী যে ৬ বিষয়ের দাওয়াত দিয়েছেন

পৃথিবীর সব নবী যে ৬ বিষয়ের দাওয়াত দিয়েছেন

পৃথিবীর সব নবী যে ৬ বিষয়ের দাওয়াত দিয়েছেন

অনলাইন ডেস্ক
থিবীর শুরু থেকেই আল্লাহ মানবজাতিকে দ্বিনের দিশা দিয়েছেন। এ জন্য তিনি প্রথম মানব আদম (আ.)-কে নবী হিসেবে প্রেরণ করেছেন।

আদম (আ.) থেকে শেষ নবী মুহাম্মদ (সা.) পর্যন্ত সব নবী-রাসুলই মৌলিকভাবে অভিন্ন দ্বিনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘সব মানুষ একই দ্বিনের অনুসারী ছিল। তারপর আল্লাহ নবী পাঠালেন। যারা সুসংবাদ শোনাত এবং ভীতি প্রদর্শন করত। আর তাঁদের সঙ্গে সত্যসংবলিত কিতাব অবতীর্ণ করলেন। যাতে তাঁরা মানুষের মধ্যকার মতভেদপূর্ণ বিষয়ে মীমাংসা করে দেন। ’ (সুরা বাকারা, আয়াত : ২১৩)

যে ছয় বিষয়ের দাওয়াত দিয়েছেন নবীরা

নবী-রাসুল (আ.) যেসব বিষয়ের দাওয়াত দিয়েছেন তাকে ছয় ভাগে ভাগ করা যায়। যেমন—

১. আকিদা-বিশ্বাস : যুগে যুগে নবীরা যেসব বিষয়ের দাওয়াত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশুদ্ধ আকিদা ও বিশ্বাস। কেননা আকিদার মাধ্যমে মানুষ তার ব্যক্তি ও সমাজ জীবনের সঠিক কর্মপন্থা অবলম্বন করতে সক্ষম হয়। সব নবী মৌলিকভাবে তিনটি বিষয়ের ওপর ঈমান আনার আহ্বান জানিয়েছেন। তা হলো—এক. আল্লাহর একত্ববাদ, দুই. তাদের নবুয়ত ও রিসালাত, তিন. পরকালের শাস্তি ও পুরস্কার। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আমি আপনার আগে যে রাসুলই প্রেরণ করেছি, তাঁর প্রতি অবশ্যই এ ওহি পাঠিয়েছি যে আমি ছাড়া কোনো উপাস্য নেই। অতএব, আমার ইবাদত কোরো। (সুরা আম্বিয়া, আয়াত : ২৫)

২. ইবাদত : আল্লাহ, তাঁর রাসুল ও দ্বিনের ওপর বিশ্বাস স্থাপনের পর মুমিনের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ করণীয় হলো আল্লাহর ইবাদত করা। পৃথিবীর সব নবী-রাসুল মানুষকে আল্লাহর ইবাদত করার আহ্বান জানিয়েছেন। কেননা এটাই মানব সৃষ্টির প্রধান লক্ষ্য। আল্লাহ তাআলা বলেন, ‘আমি জিন ও মানুষকে এ জন্যই সৃষ্টি করেছি, যাতে তারা আমার ইবাদত করে। ’ (সুরা জারিয়াত, আয়াত : ৫৬)

অন্য আয়াতে ঈসা (আ.) জবানিতে ইরশাদ হয়েছে, ‘আর আমাকে আল্লাহ নামাজ ও জাকাতের নির্দেশ দিয়েছেন, যত দিন আমি জীবিত থাকি। ’ (সুরা মারিয়াম, আয়াত : ৩১)

৩. মুআমালাত : ইবাদতের পর মুআমালাত বা পারস্পরিক লেনদেন গুরুত্বপূর্ণ বিষয়। কেননা এর সঙ্গে মানুষের অধিকার জড়িত। নবী-রাসুলরা মানুষকে লেনদেনে সৎ হওয়ার নির্দেশ দিয়েছেন। শোআইব (আ.) তাঁর জাতিকে বলেন, ‘হে আমার সম্প্রদায়, তোমরা ন্যায়সঙ্গতভাবে পরিমাপ ও ওজন কোরো, মানুষকে তাদের প্রাপ্য বস্তু কম দিয়ো না এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেড়িয়ো না। ’ (সুরা হুদ, আয়াত : ৮৫)

৪. মুআশারা : মুআশারা হলো সামাজিক আচরণ ও অধিকার। একটি আদর্শ ও সুন্দর সমাজ গঠনে সামাজিক সচ্চরিত্র ও মানবিক আচরণ করা আবশ্যক। যেমন আল্লাহ বলেন, ‘হে মুমিনরা, তোমরা বেশির ভাগ অনুমান থেকে দূরে থাকো; কেননা অনুমাণ কোনো কোনো ক্ষেত্রে পাপ এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় সন্ধান কোরো না এবং পরস্পরের অনুপস্থিতিতে নিন্দা কোরো না। ’ (সুরা হুজরাত, আয়াত : ১২)

৫. সিয়াসাত : মানবসমাজের প্রয়োজনেই প্রাচীনকাল থেকে রাষ্ট্র কাঠামো গড়ে উঠেছে। রাষ্ট্রীয় কাঠামো ত্রুটিপূর্ণ না হলে কোনো সমাজের পূর্ণ বিকাশ সম্ভব নয়। তাই নবী-রাসুলরা আদর্শ রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আমি আমার রাসুলদের প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণসহ এবং তাদের সঙ্গে দিয়েছি কিতাব ও ন্যায়নীতি, যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে। ’ (সুরা হাদিদ, আয়াত : ২৫)

কোরআনের বর্ণনা মতে, দাউদ (আ.), সুলাইমান (আ.), ইউসুফ (আ.)-সহ বহু নবীকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা ও দায়িত্ব প্রদান করেছিলেন। মহানবী (সা.)-ও মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন।

৬. আখলাক : আখলাক হলো উত্তম চরিত্র, স্বভাব ও আচরণ। পৃথিবীর সব নবী ও রাসুল ছিলেন উত্তম আদর্শের অধিকারী। তারা মানুষকে উত্তম চরিত্র শিক্ষা দিয়েছেন। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আমাকে প্রেরণ করা হয়েছে উত্তম চরিত্রের পূর্ণাঙ্গতা প্রদানের জন্য। ’ (মুয়াত্তা মালিক, হাদিস : ২৬৩৩)

মৌলিকভাবে এই ছয়টি বিষয়ের ওপর নির্ভর করে মানুষের ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তি।

আল্লাহ তাআলা সবাইকে নবী-রাসুল (আ.)-এর শিক্ষা অনুসরণের তাওফিক দান করুন। আমিন।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/২৬/আগষ্ট/২০২১/রুজি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল