editor
প্রকাশিত: 12:28 PM, August 31, 2021

হবিগঞ্জে করোনার রিপোর্টের জন্য ৩ সপ্তাহ অপেক্ষা ॥ মারা গেলেন নারী
নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে নমুনা দেওয়ার তিন সপ্তাহ পরেও রিপোর্ট পাননি দিবা রায় নামে এক নারী। তেইশ দিন পর জানা গেল তিনি করোনা আক্রান্ত। ততক্ষণে সবশেষ। তীব্র শ্বাসকষ্টে ভুগে হার মানলেন মৃত্যুর কাছে। এ ঘটনায় স্বাস্থ্য বিভাগের অবহেলাকে দায়ী করছে মৃতর পরিবার। মঙ্গলবার (৩১ আগস্ট ) সকালে মৃত নারীর পরিবারের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে সোমবার (৩০ আগস্ট) ওই নারী করোনা পজিটিভ ফলাফল জানিয়ে তার মোবাইল ফোনে খুদে বার্তা পাঠায় স্বাস্থ্য বিভাগ। অথচ রবিবার (২৯ আগস্ট) সিলেটের একটি বেসরকারি হাসপাতালে মারা যান ওই নারী।
দিবা রায় হবিগঞ্জ শহরের কালিবাড়ি রোড এলাকার বাসিন্দা ও নিখিল রঞ্জন দেবের স্ত্রী। তিনি স্থানীয় রামচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ৭ আগস্ট করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নমুনা দেন দিবা রায়। এরপর রিপোর্টের অপেক্ষায় দিন কাটতে থাকে। এরই মধ্যে তার তীব্র শ্বাসকষ্টসহ আরও সমস্যা বাড়তে থাকে। পরে ১২ আগস্ট তাকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে গত রবিবার তিনি মারা যান।
মঙ্গলবার (৩১ আগস্ট ) সকালে মৃত নারীর আত্মীয় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শঙ্খ শুভ্র রায় জানান, রিপোর্টের জন্য অপেক্ষায় থেকে দিবা রায়ের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। তীব্র শ্বাসকষ্টসহ নানা সমস্যা দেখা দিলে তাকে সিলেটে নেওয়া হয়। সেখানে ১৬ দিন তিনি আইসিউতে ছিলেন। চিকিৎসায় খরচ হয়েছে ৬ লাখ টাকা।
তিনি আরও জানান, স্বাস্থ্য বিভাগ থেকে যদি সময়মতো করোনা পরীক্ষার রিপোর্ট আসতো তাহলে আগে থেকেই তার চিকিৎসা শুরু করা যেত। ফুসফুস অনেক বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় চিকিৎসা দিয়েও তাকে বাঁচানো যায়নি। এজন্য তিনি স্বাস্থ্য বিভাগের অবহেলাকে দায়ী করেছেন।
এ বিষয়ে জানতে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। উল্লেখ্য, জেলা এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ৬৪৫৫ জন। এর মধ্যে ৩৩৬৮ জন সুস্থ ও মারা গেছেন ৪৬ জন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/৩১/আগষ্ট/২০২১/রুজি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন