editor

প্রকাশিত: 10:36 PM, May 7, 2021

বেদে সম্প্রদায়ের মধ্যে সিফডিয়ার খাদ্য সামগ্রী বিতরণ

বেদে সম্প্রদায়ের মধ্যে সিফডিয়ার খাদ্য সামগ্রী বিতরণ

সিলেট নগরী থেকে দূরে সিলেট-তামাবিল সড়কের পরগনা বাজারে অস্থায়ীভাবে বসবাসকারী ২০টি বেদে পরিবারের মধ্যে গণমাধ্যম ও সমাজ উন্নয়নমুলক সংগঠন সিলেট সেন্টার ফর ইন ফরমেশন এন্ড ম্যাস-মিডিয়া সিফডিয়ার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র রমজানে এইসব পরিবারের সদস্যরা রোজা রাখলেও তাদের ঘরে সেহরি ও ইফতারের খাদ্য সামগ্রী নেই এই তথ্যটি অবহিত হয়ে সিফডিয়ার উদ্যোগে শুক্রবার বিকেলে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, ডাল, আলু, তেল, পেয়াজ ইত্যাদি। সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান লোদী কয়েস লোদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
সিফডিয়ার চেয়ারম্যান অধ্যাপক শেখ মো: আব্দুর রশিদের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক রোটারিয়ান আব্দুল মুহিত দিদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিফডিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সিলেট বিভাগীয় প্রেসিডেন্ট আব্দুল বাতিন ফয়সল।
প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন, আমার খুব কষ্ট লাগছে যখন শুনলাম এই বেদে সম্প্রদায়ের লোকজন রোজা রাখলেও ইফতার করার মত কোন কিছু তাদের ঘরে নেই। সবসময় তাদেরকে দেখি, কিন্তু তাদের বেদনার খবর আমরা কজন রাখি। সিফডিয়া এই অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে এগিয়ে এসে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশের অসহায় অবহেলিত বেদে সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা আমাদের নৈতিক দায়িত্ব।
সভায় কাউন্সিলর কয়েস লোদী তার ব্যক্তিগত পক্ষ থেকে বেদে সম্প্রদায়ের সদস্যদেরকে সহযোগিতার আশ^াস প্রদান করেন।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন