editor

প্রকাশিত: 12:07 AM, March 12, 2021

সাংবাদিক করিমের উপর হামলা মামলার আসামী ডালিম শ্রীঘরে

সাংবাদিক করিমের উপর হামলা মামলার আসামী ডালিম শ্রীঘরে

6

নিজস্ব প্রতিবেদক

3

সিলেট প্রেসক্লাবের সদস্য ও সিলেটের আঞ্চলিক পত্রিকা দৈনিক সবুজ সিলেটের ফটো সাংবাদিক মো. করিম মিয়ার উপর হামলার ঘটনায় দক্ষিণ সুরমা মডেল থানায় মামলা দায়ের করা মামলার ১ নং আসামী ডালিম উদ্দিন অবশেষে শ্রীঘরে। ১১ মার্চ বৃহস্পতিবার সিলেট মেট্রোপলিটন ৩য় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত ডালিমের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। গত ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাংবাদিক করিম মিয়া তার উপর হামলার ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ১১৪৫(২)/৫। মামলায় ৪ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ৩ জনকে আসামী করা হয়েছে। আসামীরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি (সুনামপুর) গ্রামের মৃত জয়নুল মিয়ার ছেলে ডালিম উদ্দিন (৩৪), গিয়াস উদ্দিন (৪৫), আলম উদ্দিন (৪০) ও মেয়ে সায়লা বেগম (৩৮)। মামলার এজহার সূত্রে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারী দুপুর সাড়ে ১২টায় আসামীরা ফটো সাংবাদিক মো. করিম মিয়ার বসতঘর ও পৈত্রিক ভূমি জোরপূর্বক দখল করার জন্য দেশিয় অস্ত্র-শস্ত্রে সজ্জ্বিত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে তার ওপর এলোপাতারি হামলা চালায় এজাহার নামীয় আসামীরা। নিজেকে বাঁচাতে করিম তাদের প্রতিহত করলে এসময় আসামীদের বেধড়ক হামলায় তার হাতের আঙুল ও হাতের তালুতে কেটে যায়। আসামীরা দা’র হাতা দিয়ে তার ডান পায়ের কবজ্বি ভেঙ্গে দেয়। পরে রক্তাক্ত অবস্থায় করিমকে মাটিতে ফেলে দিয়ে ৪ নং আসামী সায়লা বেগম করিমের মায়ের চুল ধরে টানাহেচড়া করে। এসময় তার অসুস্থ পিতা মো. শাহাব উদ্দিন এগিয়ে আসলে তাকেও গালিগালাজ করে। হামলার সময় আসামীরা করিমের সাথে থাকা ডিএসএলআর এন-৩১ মডেলের ক্যামেরা যার মূল্য ১৬ হাজার টাকা ও ক্যামেরার ল্যান্স, যার মূল্য ১০ হাজার টাকা ও মানিব্যাগে থাকা ৭৫০ টাকাসহ নিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় করিমকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে হাসপাতালের ৩য় তলার ১১ নং ওয়ার্ডের ৩ নং বেডে চিকিৎসাধীন। এজাহার সূত্রে আরো জানা গেছে, ২ নং আসামী গিয়াস উদ্দিন লন্ডনে একটি ধর্ষণ মামলায় ৭ বছর কারাভোগের পর ব্রিটিশ সরকার তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। এছাড়াও গিয়াস উদ্দিন (৪৫)-এর বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারী রয়েছে । ১নং আসামী ডালিম উদ্দিন মাদক ও অসামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় বেশ কয়েকটি চুরি ও ছিনতাই মামলা রয়েছে।

6

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

1 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

1 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

6 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

5 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

3 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

4 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

7 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

8 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

1
6