editor

প্রকাশিত: 9:50 PM, March 18, 2021

কানাইঘাটের চতুল বাজারে ড্রেন নির্মানের দাবীতে বিশাল মানববন্ধন

কানাইঘাটের চতুল বাজারে ড্রেন নির্মানের দাবীতে বিশাল মানববন্ধন

কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাট-দরবস্ত সড়কের চতুল বাজারের রাস্তার পাশে অবস্থিত ড্রেন নির্মানের দাবীতে সরকারের সু-দৃষ্টি কামনা করে চতুল বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ টায় চতুল বাজারে আয়োজিত উক্ত মানববন্ধনে বাজারের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী ইসমাইল আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম রুবেল এর পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, ঐতিহ্যবাহী কানাইঘাট চতুল বাজার হচ্ছে ব্যবসা বাণিজ্যের একটি প্রাণকেন্দ্র। কিন্তু বাজারে কোন ধরনের ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে সব সময় ময়লা আবর্জানা স্তুপ জমে নোংরা পরিবেশ ও দূর্গন্ধ লেগে থাকে। এতে করে ব্যবসায়ী থেকে শুরু করে বাজারে প্রতিদিন আগত লোকজন চরম দূর্ভোগ পোহাতে হয় এবং সব সময় দূঘর্টনার শিকার হন অনেকে। বাজারের মূল সড়কের পাশে আধুুুনিক ড্রেনের নির্মান করে জলাশয় সহ ময়লা-আবর্জনা দূর করতে লাইন নদী পর্যন্ত ড্রেনেজ ব্যবস্থা চালু করার জন্য সড়ক ও জনপথ সিলেট বিভাগের কর্মকর্তা সহ স্থানীয় প্রশাসনের কাছে বার বার লিখিত স্মারকলিপি প্রদান করার পরও ড্রেন নির্মান করা হচ্ছে না। সড়ক ও জনপথের কর্মকর্তাদের গাফলতির কারণে বাজারে এমন অবস্থা বিরাজ করছে বলে বক্তারা মানবন্ধনে উল্লেখ করেন। যার কারনে বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে চতুল বাজারে দূর্গন্ধ ও আবর্জনা মুক্ত পরিবেশ করতে ড্রেন নির্মান সহ বাজারের প্রাচীনতম পুকুরটি খনন ও লাইন নদীতে দীর্ঘদিন ধরে সরকারী ভাবে উদোগ নেওয়ার পরও ঘাট নির্মান না হওয়ার কারনে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষে সু-দৃষ্টি কামনা করার জন্য এ মানববন্ধন করতে বাধ্য হয়েছেন। এব্যাপারে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এগিয়ে না আসলে আগামী ২৪ মার্চ জেলা প্রশাসক, সড়ক ও জনপথ সিলেট বিভাগের কর্মকর্তাদের বরাবরে স্মারকলিপি প্রেরন সহ পরবর্তীতে বাজার ব্যবসায়ী সমিতি সহ বৃহত্তর জৈন্তিয়ার সর্বস্তরের জনসাধারণ কঠোর কর্মসূচী গ্রহণ করতে বাধ্য হবেন বলে মানববন্ধন থেকে হুঁশিয়ার উচ্ছারন করা হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন। বক্তব্য রাখেন উপজেলা জাপার সাধারণ সম্পাদক শামীম উদ্দিন, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, দৈনিক স্বাধীন বাংলার স্টাফ রিপোর্টার আলতাফ হোসেন বিলাল, আব্দুন নুর, ডাঃ শাহাব উদ্দিন, উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক দোলায়ার হোসেন, শ্রী বাবুল বিশ্বাস, সাহিদ উদ্দিন, হোসেন আহমদ, হেলাল উদ্দিন, জয়নাল আবেদিন, শাহেদীন মুরসালিন, ফয়সল আহমদ, আব্দুস সাত্তার, ইয়াকুব, এখলাছুর রহমান, জুবায়ের, কবির, দুলাল, আব্দুল মালিক, নজরুল, জমিল, ইমরুল, কামাল, রুমান , আবুল কালাম , দেলায়ার হোসেন প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন