editor
প্রকাশিত: 11:48 AM, March 21, 2021
দক্ষিণ সুরমা প্রতিনিধি
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সদস্য সিলাম ইউনিয়নের চারিকাটির মৃত আইয়ুব আলীর পুত্র শওকত আলীর বাড়িতে পুলিশী তল্লাশী। গতকাল এসএমপির মোগলবাজার থানা পুলিশ এই তল্লাসী চালায়।
স্থানীয় সূত্র জানা যায়, স্থানীয় কয়েকজন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা পুলিশকে সাথে নিয়ে যুক্তরাজ্য প্রবাসী শওকত আলীর বাড়িতে তল্লাশী চালায় এবং পরিবারের সদস্যদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। শওকত আলীকে না পেয়ে তারা বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। শওকতের পরিবারের সদস্যরা জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশকে ব্যবহার করে বিভিন্ন ধরনের হুমকি ভয়ভীতি প্রদান করা হয়। এসময় শওকত দেশে এলে তাকে হত্যা করা হবে বলে এধরনের হুমকিও প্রদান করে তারা।
এই বিষয়ে এসএমপির মোগলবাজার থানার ভারপ্রাপ্ত কমকর্তা জানান, শওকত আলী বিএনপির রাজনীতির সাথে সম্পৃতি ছিলে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা রয়েছে। এছাড়াও সে যুক্তরাজ্যে বসে সরকারের বিরুদ্ধে আপপ্রচার চালিয়ে যাচ্ছে সে জন্য পুলিশ তাকে খোঁজছে।
এদিকে যুক্তরাজ্য বিএনপি নেতা শওকত আলীর বাড়িতে পুলিশী তল্লাসীর নিন্দা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী, বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালাম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি কাইয়ুম চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহবুদ্দিন ও সাধারণ সম্পাদক শামীম আহমদ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন