editor
প্রকাশিত: 1:26 PM, March 22, 2021
গোলাপগঞ্জ প্রতিনিধি
গোলাপগঞ্জ উপজেলায় নিজ বাড়ির পাশেই এহতেশামুল হক শাহিন (৪২) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।সোমবার (২২ মার্চ) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার হাজিপুর এলাকায় এ ঘটনা ঘটে।শাহিন গোলাপগঞ্জ পৌর সদরের ছয় নম্বর ওয়ার্ডের বয়ারা হাজিপুর গ্রামের আব্দুল হকের ছেলে। সিলেটের সদরে তার মালিকানাধীন হাসিবা ট্রেডার্স নামে চালের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করা হয়। এরপর ভোর ৫টার দিকে স্থানীয় লোকজন তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে গোলাপগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, ভোর রাতে ঢাকা থেকে সিলেট শহরে এসে সিএনজি অটোরিকশা যোগে নিজবাড়ি গোলাপগঞ্জে ফিরছিলেন শাহিন। পথিমধ্যে পৌর সদরের ফুলবাড়ি মেইন রোড থেকে বাড়ির সরু রাস্তায় রওয়ানা হলে দুর্বৃত্তরা কলাগাছ ফেলে তাকে বহনকারী সিএনজি অটোরিকশার গতিরোধ করে। এ সময় তার সঙ্গে থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতে চাইলে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে বুকে, পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।তিনি বলেন, হত্যাকাণ্ডের নেপথ্যে পূর্ব বিরোধ নয়, ছিনতাই করতে গিয়ে নৃশংস এ ঘটনাটি ঘটিয়েছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্তে মাঠে কাজ করছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন