editor
প্রকাশিত: 3:31 PM, April 5, 2021
দক্ষিণ সুরমা প্রতিনিধি
সিলেটের দক্ষিণ সুরমায় ফরিদুল ইসলাম ম্যাজিক (২৬) নামের এক যুবক খুন হয়েছেন। রোববার (৪ এপ্রিল) রাতে দক্ষিণ সুরমা থানাধীন লাউয়াই এলাকায় খুনের এই ঘটনাটি ঘটে। সোমবার (৫ এপ্রিল) সকালে সিলেট মহানগর পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয় এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, লাউয়াই এলাকার কাশবন আইসক্রিম ফ্যাক্টরি ৪ জন রিকশা চালক নেশাগ্রস্ত অবস্থায় নিজেদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর এক পর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় নিহত ফরিদুল ইসলাম ম্যাজিক (২৬) কে বেধড়ক মারতে শুরু করেন তারা। এর এক পর্যায়ে নিহতের ডান উরুতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর রক্তাক্ত জখম করে।
পরে তারা গুরুতর আহত অবস্থায় ফরিদুল ইসলাম ম্যাজিককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ফরিদুল ইসলামের অধিক রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে জানিয়ে মৃত ঘোষণা করেন। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজন ও অন্য জায়গা হতে জিয়ারুল (২৫) ও বুলবুল ইসলাম (৩০) নামের দুইজনকে গ্রেপ্তার করে। এই খুনের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে মামলা প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন