editor
প্রকাশিত: 7:23 PM, April 6, 2021
নিজস্ব প্রতিবেদক
লকডাউন চলাকালে করোনা ভাইরাসের সংক্রমনপ্রতিরোধে স্বাস্থ্যবিধি না মানা, রেস্টেুরেন্টেবসে খাবার পরিবেশন, ফুটপাত দখল এবং বেআইনিভাবে নদীতে ময়লা আবর্জনা ফেলে পরিবেশদূষণের অভিযোগে সিলেটসিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন।অভিযুক্তদের ব্যক্তিও প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানার ২৭ হাজার টাকা আদায় করা হয়েছে।
মঙ্গলবার নগরের কালিঘাট, মেন্দিবাগ এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহ ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন।
ভ্র্রাম্যমান আদালতের অভিযানে নগরের কালিঘাটে নিত্যপন্যের বিভিন্ন পাইকারী দোকানে স্বাস্থ্যবিধি অনুসরণ না করে পন্য বিক্রয় এবং ফুটপাত দখল করে পন্যের পসরা সাজানোর অভিযোগ দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা ও মামলা করা হয়।
লকডাউন পালনে সরকারের জারি করা ১১টি নির্দেশনার মধ্যে অন্যতম হলো- খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁয় কেবল খাদ্য বিক্রয়/সরবরাহ (টেকওয়ে/অনলাইন) করা যাবে। কোনো অবস্থাতেই হোটেল-রেস্তোরাঁয়বসে খাবার গ্রহণ করা যাবে না বলে পজ্ঞাপনে উল্লেখ করা হয়। কিন্তু সিলেট নগরের কালিঘাট বাজার এবং মেন্দিবাগ পয়েন্টে সরকারের এমন নির্দেশনা উপেক্ষা করে কয়েকটি রেস্তোরাঁ ব্যবসা পরিচালনা করছিল। সিসিকের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে মামলা এবং জরিমানা করেন।
এছাড়া রেস্তোরাঁয় উৎপাদিত বর্জ্য সুরমা নদীতে ফেলে পরিবেশ ও পানি দূষণের অপরাধে সিসিকের ভ্রাম্যমাণ আদালত এক রেস্তোরাঁ মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে মোট ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা এবং ২৭ হাজার টাকা জরিমানা করেন মভ্রাম্যমান আদালত। ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত লকডাউন চলাকালে সিলেট সিটি কর্পোরেশনের এই অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সিলেট সিটি কর্পোরেশনেরপ্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ, বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারি এবং সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন