editor
প্রকাশিত: 11:19 PM, April 7, 2021
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কারখানার প্রায় হাজার কোটি টাকা ব্যয়ে আধুনিকায়নের কাজ চলছে। নির্মান কাজ চলাকালে দিন রাত নির্মানাধীন নানা কোম্পানীর পরিবহন কারখানার ভিতর প্রবেশ করছে। অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলেও কোনো কোনো সময় অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগ সাজসে ট্রাক বা ট্রাক্টর অনুমতি ছাড়াই প্রবেশ করে অনেক সময় পন্য বুঝাই করে ট্রাক্টর বের হতে দেখেছেন সাধারন শ্রমিকগন। এভাবে অরক্ষিত ভাবে কারখানার প্রধান ফটক দিয়ে (টাইম অফিস) পন্য পরিবহন করলে কারখানার পুরাতন মূল্যবান যন্ত্রাংশ চুরির আশংকা করছেন কারখানার সাধারন শ্রমিক কর্মচারীরা। গত ২এপ্রিল রাত সোয়া ৯টায় কারখানা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া একটি ট্রাক্টর কারখানার প্রধান ফটক দিয়ে প্রবেশ করলে বিষয়টি অসাধু কর্মকর্তা কর্মচারীরা ধামাচাপা না দিতে পারায় কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক তিনি নিজেই প্রধান ফটকে উপস্থিত হয়ে দায়িত্বরত নিরাপত্তা প্রহরী হাবিলদার মাসুক মিয়াকে সাময়িক বরখাস্ত করেন। এছাড়া কারখানার অভ্যান্তরে ৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাশে আধুনিকায়ন কাজের আওতায় আরো ১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নতুন নির্মান কাজ চলাকালে সেখানেও নানা সময় অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগ সাজসে মূল্যবান কেবল সহ নানা যন্ত্রাংশ চুরি হয়ে থাকে। সাধারন শ্রমিক কর্মচারীদের দাবী কারখানা কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব না দিলে কয়েক কোটি টাকার যন্ত্রাংশ চুরি ও পাচারের আশংকা রয়েছে। এতে কোম্পানীটি বিরাট ক্ষতির সম্মূখীন হবে। এব্যাপের কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল বারীর সাথে যোগাযোগ করলে তিনি জানান এই প্রথম শুনলাম কারখানা থেকে যন্ত্রাংশ চুরির ঘটনা এ সময় গত ২ এপ্রিল অনুমতি ছাড়া ট্রাক্টর প্রবেশের ঘটনায় নিরাপত্তা প্রহরী মাসুকের সাময়িক বরখাস্তের কথা মনে করিয়ে দিলে শুর পালটিয়ে তিনি বলেন আমার অনুমতি ছাড়া কারখানার ভিতর কোনো কিছু প্রবেশ বা বাহির হওয়ার এখতিয়ার নেই। অনিয়ম হলে আমি দ্রুত ব্যস্থা গ্রহন করব।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে