admin
প্রকাশিত: 7:31 PM, April 22, 2021

জগন্নাথপুরে বিষপানে মহিলার মৃত্যু
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে বাজারের টোল আদায় নিয়ে কথাকাটাকাটির জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১৬ জন আহত হয়েছে। এরমধ্যে ৮জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার পাটলী ইউনিয়নের কামনীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, কামনীপুর গ্রামের ব্যবসায়ী সাব্বির মিয়ার দোকানের মালামাল বিকেলে ট্রাকচালক আনলোড করছিলেন স্থানীয় রসুলগঞ্জ বাজারে। এসময় বাজারের টোল আদায়কারী একই এলাকার রমিজ মিয়া বাজার ইজারার টাকা চান চালকের কাছে। টাকা দিতে অপরাগতা প্রকাশ করেন ট্রাক চালক। এনিয়ে ব্যবসায়ী সাব্বির মিয়া ও টোল আদায়কারী রমিজ মিয়ার মধ্যে কথাকাটাকাটি হয়। যার জের ধরে সন্ধ্যায় রমিজ মিয়া ও সাব্বির মিয়ার পক্ষের লোকজন দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এতে উভয় পক্ষের নারীসহ কমপক্ষে ১৬ জন আহত হন। আহতদের মধ্যে ছুফিয়ান মিয়া (২৬), শফিকুল বারী (২৪), আতিকুর নুর (৩৩), সেলিম মিয়া (৩২), শাহিনুর মিয়া (২২) আনোয়ার হোসেন (৩০), খালেদা বারী (২৬) ও রাব্বানী মিয়া (৬০) কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরাপর আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জগন্নাথপুর থানার উপপরির্দশক (এসআই) দ্বিপঙ্কর সরকার বলেন, টোল আদায় নিয়ে দুইপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন শান্ত। এ ব্যাপার থানায় কোনো পক্ষেই লিখিত অভিযোগ এখনো করেন নি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে