admin
প্রকাশিত: 11:44 PM, April 22, 2021
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের গরীব-দুস্থ ২০০ পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছেন সিলেট ৩-আসনের (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) উপ-নির্বাচনে এমপি পদপ্রার্থী জাপার প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক।
বৃহঃস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গরীব-দুস্থ পরিবারের মাঝে এই ইফতারসামগ্রী তুলে দেন জাপার নেতৃবৃন্দ।
জালালপুর জাতীয় পার্টির আহবায়ক হাবিবুর রহমান সুফনের সভাপতিত্বে ও জালালপুর জাতীয় পার্টির সদস্য সচিব ময়নুল ইসলাম মিলনের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়পার্টির সিলেট জেলা শাখা সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, সিলেট জেলা যুব সংহতির সিনিয়র যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর খান, দক্ষিণ সুরমা উপজেলা যুব সংহতির আহবায়ক আক্তার হোসেন ও দক্ষিণ সুরমা উপজেলা যুব সংহতির সদস্য সচিব বুলবুল আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টির আহবায়ক হাছান আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় যুব সংহতি জালালপুর ইউপির আহব্বায়ক সাহেদ আহমদ, জালালপুর জাতীয় যুব সংহতির সদস্য সচিব সাবেল আহমদ, রফসার মিয়া, ফজলু মিয়া, সাহেদ আহমদ করিম, সাইস্তা, জিলু, ফিরোজ মিয়া, আজমান মিয়া, সাহেদ, শাহ জামান প্রমূখ।
ইফতার সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, আমাদের দেশে ধনী-গরিবের বসবাস। এই পবিত্র মাহে রমজানে ধনীর সাধ্য অনুযায়ী তারা খেতে পারবে , সংসার চালাতে পারবে কিন্তু যারা গরিব তারা পারবে না। আতিকুর রহমানের মতো ধানশীল ব্যাক্তিরা গরিবদের পাশে দাড়ানোর আহব্বান জানান বক্তারা। গরিবরা টাকা পয়সার অভাবে সংসার চালাতে পারবে না রমজান মাসের ইফতার এবং সেহরীর খাবার যোগাড় করতে পারবেনা। তাই আমাদের প্রিয় নেতা আতিকুর রহমান আতিক ভাই ওইসব গরিবদের জন্য এই ইফতার সামগ্রী পাঠিয়েছেন। তাই আমাদের আতিক ভাইয়ের জন্য সবাই দোয়া করবো এবং আগামী সিলেট ৩-আসনের (দক্ষিণ সুরমা,ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) উপ-নির্বাচনে এমপি পদে দেখতে চাইবো। এছাড়াও এর আগে আতিকুর রহমান আতিক ভাই শীতকালে অসংখ্য শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে এসেছেন। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন