admin
প্রকাশিত: 2:06 AM, April 24, 2021
নিজস্ব প্রতিবেদক
ক্ষোভ থেকেই ট্রাকচালক মুজিবুর রহমানকে হত্যা করেন হেলপার শুকুর আলী শুভ। গাড়ি মেরামতের যন্ত্র দিয়ে ঘুমন্ত চালকের মাথায় আঘাতের পর গলা কেটে হত্যা করেন তিনি।
শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অঞ্জন কান্তি দাসের আদালতে তাকে হাজির করা হলে হত্যায় নিজেকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন শুভ।
শুভ গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার জাইতর বালা গ্রামের মৃত জাফর আলীর ছেলে। মুজিবুর কুমিল্লা জেলার মুরাদপুরের আলীরচক গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।
আদালতে তার স্বীকারোক্তির বরাত দিয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, ঘটনার দুই মাস আগ থেকে চালক মুজিবুরের সঙ্গে হেলপার হিসেবে চুক্তিভিত্তিক কাজ শুরু করেন শুভ। কিন্তু টাকা চাইতে গেলেই তাকে মারধর করতেন চালক। চাকরির পারিশ্রমিক না পাওয়ার ক্ষোভ থেকেই গত ২৩ মার্চ রাত ২টার দিকে ট্রাকে ঘুমন্ত অবস্থায় চালক মুজিবুরকে হত্যা করেন তিনি।
আাদালতকে শুভ জানায়, ঘটনার রাতে সিলেট সদরের ধোপাগুল থেকে পাথরবোঝাই ট্রাক নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে রওয়ানা দেন তারা। পথিমধ্যে সিলেটের ওসমানীনগরে রাস্তার পাশে ট্রাক দাঁড় করিয়ে চালক ঘুমাতে যাবার আগে হেলপার শুভকে জেগে থাকতে বলেন। সেই সুযোগ কাজে লাগায় হেলপার শুভ। ঘুমের মধ্যে গাড়ির চাকা মেরামতের যন্ত্র দিয়ে মাথায় আঘাতের পর চালক মুজিবুররক গলা কেটে হত্যা করেন। ঘটনার পর মোবাইল, মানিব্যাগ নিয়ে পালিয়ে যান শুভ।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) জেলা গোয়েন্দা শাখা ও ওসমানীনগর থানার সমন্বয়ে পুলিশের বিশেষ টিম দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানা পুলিশের সহায়তায় স্থানীয় ওসমানপুর বাজার থেকে শুভকে গ্রেফতার করে।
লুৎফর রহমান বলেন, ঘটনার পরদিন চালকের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। পরে স্বপ্ন মিয়া মরদেহটি তার বড় ভাইয়ের হিসেবে শনাক্ত করেন।
তিনি বলেন, প্রথম অবস্থায় চালক হত্যার ঘটনাটি ক্লুলেস ছিল। এরপর পুলিশ সুপার ফরিদ উদ্দিনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মীয়া মোহাম্মদ আশীস বিন হাছানের সমন্বয়ে একটি টিম মামলাটির তদন্ত শুরু করে। তদন্তের দায়িত্ব পান সিলেটের ওসমানীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র। ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনায় হত্যাকাণ্ডের মাত্র এক মাসের মধ্যে আসামিকে গ্রেফতারে সক্ষম হয় পুলিশ।
গত ২৪ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পাথরবোঝাই ট্রাকে চালকের আসনের পেছনের কেবিন থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ২৫ মার্চ নিহতের ভাই স্বপ্ন মিয়া বাদী হয়ে অজ্ঞাত আসামির বিরুদ্ধে ওসমানীনগর থানায় হত্যা মামলা দায়ের করে। প্রথম অবস্থায় হত্যার ঘটনাটি রহস্যঘেরা থাকলেও তদন্তে প্রমাণ সাপেক্ষে একমাত্র আসামি শুভকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন