editor
প্রকাশিত: 11:13 PM, April 26, 2021
কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাটের মহিষ ব্যবসায়ী সুলতানের উপর মিথ্যা ও হয়রানীমূলক মামলা দায়ের করেছেন ভারতীয় অবৈধ গরু ব্যবসায়ী মাছুম। কানাইঘাট উপজেলার ১নং পূর্ব লক্ষীপ্রসাদ ইউনিয়নের বড় গ্রামের মঈন উদ্দিনের ছেলে সুলতান কানাইঘাট ডিগ্রী কলেজের বিএসএস’র একজন মেধাবী শিক্ষার্থী।
স্থানীয় সূত্র জানা যায়, গত ২৫ মার্চ গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দির উপরগ্রাম প্রকাশিত হাদারপাড় গরু হাট থেকে এই বাজারের ব্যবসায়ী আব্দুর রহিমের পুত্র জিয়া উদ্দিনের কাছ থেকে ১০টি মহিষ ক্রয় করেন কানাইঘাট উপজেলার ১নং পূর্ব লক্ষীপ্রসাদ ইউনিয়নের বড় গ্রামের মঈন উদ্দিনের ছেলে সুলতান। যাহার রসিদ বই নং- ৮১, ক্রমিক নং-২০, ২১, ২২, ২৩, ২৪ ও ২৫, যার মূল্যে ১৩ লক্ষ ২৪ হাজার টাকা। পরবর্তীতে গত ২ এপ্রিল সুলতান মহিষ গুলো কানাইঘাটের সড়কের বাজার গরুর হাটে দর্পরগর গ্রামের জমসেদ আলী পুত্র আবুল হাসানের কাছে বিক্রয় করেন। বিক্রয় কৃত ১০টি মহিষের রসিদ বই নং ৭৩, ক্রমিক নং- ৩৫৫২,৩৫৫৩,৩৫৫৪,৩৫৫৫ ও ৩৫৫৬। যাহার মূল্যে ১৩ লক্ষ ৮৫ হাজার টাকা। পরবর্তীতে জকিগঞ্জ উপজেলার সোনাসার গ্রামের মৃত্যু আব্দুল মজিদের পুত্র মাছুম আহমদ সহজ সরল কলেজ শিক্ষার্থী সুলতানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন।
সুলতানের পরিবার সূত্র জানায়, সুলতান পড়াশুনার পাশাপাশি মহিষের ব্যবসা পরিচালনা করে আসছে। সে অত্যন্ত সততা ও নিষ্ঠান সহিত ব্যবসা দীর্ঘ দিন যাবন চালিয়ে যাচ্ছেন। কিন্তু তার সামাজিক সুনাম ক্ষুন্ন করতে ষড়যন্ত্রকারী মহল মাদক ব্যবসায়ী ও অবৈধ ভারতীয় গরু ব্যবসায়ী মাছুম মিথ্যা ও বানোয়াট মামলা দায়ে করে। কানাইঘাট থানার মামলার নং- ৮৫/২১(০৯.০৪.২০২১)।
এই মামলার প্রেক্ষিতে গত ২৪ এপ্রিল কানাইঘাট উপজেলার ১নং পূর্ব লক্ষীপ্রসাদ ইউনিয়নের মুলাগুল বাজার থেকে সুলতানকে কানাইঘাট থানা পুলিশ গ্রেফতার করে। এবং ১০টি মহিষ সুলতানের কাছ থেকে ক্রয়কৃত আবুল হাসানের বাড়ি থেকে পুলিশ থানা হেফাজতে নিয়ে যায়।
সকল কাগজ পর্যালোচনা করে সকল রসিদের ভিত্তিতে সুলতানের ক্রয় ও বিক্রয়ের সত্যতা পাওয়া যায় বলে স্থানীয়দের দাবী। স্থানীয় এলাকাবাসী মেধাবী শিক্ষার্থী সুলতানের উপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন