editor
প্রকাশিত: 12:23 AM, May 10, 2021
সাবেক জাতীয় সংসদ সদস্য ও সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, জননেত্রী শেখ হাসিনার রাজনীতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য দুঃখী মানুষের কল্যাণে কাজ করা। আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে বলেই দেশের মানুষ আজ মহামারীর সময়ও খাদ্য সামগ্রী সহ সব ধরণের সহযোগিতা পাচ্ছে।
রবিবার (৯ মে) দুপুর ২টায় ফেঞ্জুগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবকল্যাণমুলক সংগঠন ‘জেবুন্নেছা-এনাম ফাউন্ডেশন’ উদ্যোগে ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হকের পুত্র ও সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রত্যাশী শমশের জামালের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার ৫টি ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, আমার ছেলে শমশের জামালের আয়োজনে জেবুন্নেছা-এনাম ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় মানুষের কল্যাণে চলমান কার্যক্রম আগামীতে অব্যাহত থাকবে।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন-সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হকের পুত্র ও সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রত্যাশী শমশের জামাল, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন, ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ঋষিকেশ দেব (রন্টু), সাধারণ সম্পাদক মনিলাল ভোমিক, ৪নং কুশিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম প্রমুখ। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন