editor
প্রকাশিত: 1:21 PM, September 7, 2021

বাংলাদেশসহ আন্তর্জাতিক যাত্রীদের করোনা পরীক্ষায় পরিবর্তন আলোচনা আজনিয়ে কলকাতায়
অনলাইন ডেস্ক
রাজ্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের আহ্বানে আজ মঙ্গলবার কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ বৈঠকে বসছে। এতে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, চীন, বোতসোয়ানা, মৌরিতিয়াস, নিউজিল্যান্ড এবং জিম্বাবুয়ে থেকে যাওয়া যাত্রীদের করোনা পরীক্ষার নিয়মে কোনো পরিবর্তন আসবে কিনা তা নিয়ে আলোচনা হওয়ার কথা। সম্প্রতি জিম্বুয়েতে এমইউ বা করোনা ভাইরাসের মু ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। গত সপ্তাহে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সাতটি দেশ থেকে যাওয়া আন্তর্জাতিক যাত্রীদের উড্ডয়নের পূর্বে এবং পরে আরটি-পিসিআর টেস্ট করানোর বাধ্যবাধকতার কথা বলা হয়েছিল। পাশাপাশি বৃটেন, ইউরোপ এবং মধ্যপ্রাচ্য থেকে আসা ফ্লাইটগুলোর ভ্রমণকারীদের জন্য বিদ্যমান নিয়ম অনুসরণ করার কথা বলা হয়। এখন নির্দেশনা কিভাবে বাস্তবায়ন হবে তা রাজ্যের সংশ্লিষ্টদের ওপর নির্ভর করছে। যেসব দেশের কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে বাংলাদেশ, বৃটেন এবং মধ্যপ্রাচ্যের সরাসরি বিমান চালু হয়েছে কলকাতার সঙ্গে। বৃটেন এবং মধ্যপ্রাচ্য থেকে আসা যাত্রীদেরকে ফ্লাইটে উঠার আগে আরটি-পিসিআর রিপোর্ট নেগেটিভ এবং কলকাতায় পৌঁছার পরে আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।
একজন বিমান কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রয়োগ করা হতে পারে। এরই মধ্যে গত রোববার ভারত ও বাংলাদেশের মধ্যে ফ্লাইট শুরু হয়েছে। ওদিকে ৩রা সেপ্টেম্বর থেকে কর্নাটক ও মহারাষ্ট্র আন্তর্জাতিক গন্তব্যের যাত্রীদেরকে এসব পরীক্ষা করতে বলেছে নিজ খরচে। বিমান বন্দরে পৌঁছার পরই এ পরীক্ষা করাতে হবে। এ অবস্থায় কলকাতা বিমানবন্দরের পরিচালক সি পত্তাভি বলেছেন, কি প্রক্রিয়া অনুসরণ করা হবে তা নিয়ে আলোচনার জন্য আমরা কোভিড মিশন ডিরেক্টরেটের সঙ্গে বৈঠকে যোগ দেব। স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা বলেছেন, এর অনেক অংশীদার কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে যোগ দেবেন। সেখানেই আন্তর্জাতিক সফরের বিষয়ে আলোচনা হবে। তিনি আরো বলেন, কলকাতা বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রীদের পৌঁছার পর কি নির্দেশনা পালন করবো তার একটি সুনির্দিষ্ট গাইডলাইন বেরিয়ে আসবে এই বৈঠক থেকে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৭/সেপ্টেম্বর/২০২১/রুজি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন