editor
প্রকাশিত: 5:17 PM, August 24, 2021

চুরি করতে এসে হৃদয়টাই চুরি হয়ে গেল
অনলাইন ডেস্ক
মালিক বিন দিনার (রহ.) ছিলেন বসরার একজন বিখ্যাত দরবেশ ও ধর্মপ্রচারক। তিনি তার গোটা জীবন ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। তিনি সর্বদা কোরআনে বর্ণিত আল্লাহ কর্তৃক নির্দেশিত পন্থায় জীবন পরিচালনা করতেন।
মালিক বিন দিনার ৭৪৮ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তার ইন্তিকালের পর থেকে এখন পর্যন্ত সহস্রাধিক বছর অতিক্রান্ত হলেও এখনো তিনি মুসলমানদের হৃদয়ে স্থান দখল করে আছেন। তাকে নিয়ে চমৎকার সব শিক্ষণীয় গল্প রয়েছে। এখানে তার মধ্য থেকে একটি তুলে ধরা হলো-
একবার মালিক বিন দিনার (রহ.) বাসায় নামাজ আদায় করছিলেন। এমন সময় এক চোর দেয়াল টপকে তার বাসায় ঢুকে পড়ে। অনেক খোঁজাখুঁজির পরও চোরটি তার বাসায় তেমন কিছুই পেলো না। নামাজের মধ্যে মালিক বিন দিনার (রহ.) যখন বাসায় কারো অনুপ্রবেশ টের পেলেন, তিনি দ্রুত নামাজ শেষ করলেন।
নামাজ শেষ করতেই তিনি চোরটিকে ধরে ফেললেন। তিনি দেখলেন, বাসায় নেওয়ার মতো কিছু না পেয়ে চোরটি বিমর্ষ হয়ে খালি হাতে দাঁড়িয়ে আছে। মালিক বিন দিনার (রহ.) তাকে ভয় দেখালেন না; বরং সালামের মাধ্যমে তাকে অভিবাদন জানালেন।
তিনি চোরটিকে বললেন, আল্লাহতায়ালা তোমায় ক্ষমা করুন! তুমি এখান থেকে কিছু নিয়ে যেতে এসেছিলে, কিন্তু কিছুই খুঁজে পাওনি। তবে আমি তোমাকে আমার বাসা থেকে খালি হাতে ফিরে যেতে দেবো না। বাসার মালিকের কাছ থেকে এমন দরদমাখা কথা শুনে চোরটি রীতিমতো তাজ্জব বনে গেলো।
তিনি চোরটিকে ওজু করে এসে দুই রাকাত নামাজ আদায় করতে বললেন। তিনি বললেন, এর মাধ্যমে এখান থেকে তুমি সাথে করে অনেক বড় কিছু নিয়ে যেতে পারবে।
চোরটি তার কথা শুনে দুই রাকাত নামাজ আদায় করলো। মালিক বিন দিনার (রহ.) তাকে যত ইচ্ছে নামাজ আদায় করার অনুমতি দিলেন। চোরটি সারারাত নফল নামাজ আদায় করলো।
ভোরে যখন সূর্যোদয়ের সময় হলো, তখন তিনি চোরটিকে চলে যেতে বললেন। কিন্তু সে যেতে চাইলো না; বরং বললো, আমি আজ সারাদিন আপনার বাসায় থেকে রোজা রাখবো। একথা শুনে মালিক বিন দিনার (রহ.) অত্যন্ত খুশি হলেন এবং বললেন, তোমার যতক্ষণ ইচ্ছে তুমি আমার বাসায় থাকতে পারো।
এরপর থেকে চোরটি আজীবনের জন্য তার চৌর্যবৃত্তি ছেড়ে দিয়ে ভালো হয়ে গেলো। তার জীবনের মোড় ঘুরে গেলো।
সে এসেছিলো জিনিসপত্র চুরি করতে, কিন্তু তার বদলে সে পেয়েছিলো মালিক বিন দিনার (রহ.) এর মতো বুজুর্গকে। চোরটি চেয়েছিলো মালিক বিন দিনার (রহ.) এর থেকে চুরি করতে, কিন্তু চুরি করতে এসে তার হৃদয়টাই চুরি হয়ে গেল। এতে করে সেও আল্লাহর একজন খাঁটি বান্দায় পরিণত হলো।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৪/আগষ্ট/২০২১/রুজি
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল