editor
প্রকাশিত: 6:40 PM, September 3, 2024
হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ সুনির্মল রায়ের পদত্যাগের দাবীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে ২৫০ শষ্যা জেলা সদর আধুনিক হাসপাতালে কলেজের অস্থায়ী ক্যাম্পাসে তারা বিক্ষোভ করে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয় তালাবদ্ধ করে দেয়। যদিও ছুটিতে থাকায় তার রুমে কেউ ছিল না।
শিক্ষার্থীরা জানান, কলেজে যোগদান করার পর থেকেই অনিয়ম ও দূর্নীতি করে আসছেন অধ্যক্ষ সুনির্মল। ২০২৩-২০২৪ এর অর্থ বছরের বাজেটে বিভিন্ন বরাদ্দ দেখিয়ে কয়েকটি কোটি টাকা আত্মসাত করেছেন তিনি।
এ সময় শিক্ষার্থীরা তাকে মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে পদত্যাগ করতে আল্টিমেটাম দেয়। পরে শিক্ষার্থীরা সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং করে। এতে দাবী না মানা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন ও প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার ঘোষনা দিয়েছে শিক্ষার্থীরা।
এর আগে গত শনিবার ৮ দফা দাবীতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে দাবী না মানায় ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয়। মঙ্গলবার ৭২ ঘন্টার আল্টিমেটাম শেষ হলে তারা অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষনা দিয়েছে।
এতে বক্তব্য রাখেন শিক্ষার্থী ইয়াছিন ফাতির রিংকু, রিয়েল সরকার, সানজিদা আক্তার তামান্না, তাসনিমুর রিয়াজ, আকিব মাহমুদ ও সাজিদা রহমান।
২০১৫ সালে শেখ হাসিনা মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়। একই বছর শিক্ষার্থী ভর্তির প্রশাসনিক অনুমোদনও পায়। কিন্তু একাডেমিক ভবন নির্ধারণ না হওয়ায় সে বছর শিক্ষার্থী ভর্তি করা সম্ভব হয়নি।
শেষ পর্যন্ত অস্থায়ী ক্যাম্পাস হিসেবে হবিগঞ্জ সদর হাসপাতালের দ্বিতীয় ও তৃতীয় তলা নির্ধারণ হলে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ৫১ জন শিক্ষার্থী ভর্তির মাধ্যমে মেডিকেল কলেজটির যাত্রা শুরু হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন