editor
প্রকাশিত: 1:46 PM, August 26, 2021

বৈধ কাজ করেও উপার্জন হারাম হয় যে কারণে
অনলাইন ডেস্ক
এক ব্যক্তি কোনো প্রতিষ্ঠানে কিংবা কোনো দপ্তরে আট ঘন্টা চাকরি করে। এর অর্থ হলো, সে আট ঘন্টা সময় ওই প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিয়েছে এবং চুক্তিবদ্ধ হয়েছে যে, আমি এত টাকা বেতনের বিনিময়ে আট ঘন্টা সময় আপনার কাজ করব।
এখন সেই ব্যক্তি যদি বেতন তো পুরোপুরি নেয় কিন্তু আট ঘণ্টার কিছু কম ডিউটি করে কিংবা কিছু সময় ব্যক্তিগত কাজে ব্যয় করে। তা হলে তার এই আমলও ‘তাত্বফিফ’-এর অন্তর্ভুক্ত হবে। যেটি নাজায়েজ ও কবিরা গুনাহ।
.
এই ব্যক্তিও ওজন ও পরিমাপে কমদাতার ন্যায় গুনাহগার হবে। কারণ যদি সে আট ঘণ্টার পরিবর্তে সাত ঘণ্টা ডিউটি করে তা হলে সে এক ঘণ্টা ফাঁকি দিল। অর্থাৎ সে নিজের হক তথা বেতন পুরোপুরি নিচ্ছে কিন্তু অন্যের হক তথা সময় কম দিচ্ছে। অতএব বেতনের ওই অংশ তার জন্য হারাম হবে যা সে ব্যক্তিগত কাজে ব্যয়কৃত সময়ের বদলে গ্রহণ করছে।
আগের দিনে দপ্তরে বসে ব্যক্তিগত কাজ গোপনে করা হতো। কিন্তু আজকাল উন্মুক্তভাবে করা হয়। বেতন বাড়াও, ভাতা বাড়াও, অমুক-তমুক সুযোগ-সুবিধা দেওয়া হোক ইত্যাদি ধরনের দাবি-দাওয়া পেশ করার জন্য বিক্ষোভ, মিছিল-মিটিং ও হরতালের জন্য সর্বদা প্রস্তুত।
কিন্তু নিজের দায়িত্ব কতটুকু আদায় হলো এর কোনো পরোয়া নেই। আট ঘণ্টার চাকরি নেওয়া হলো। এই আট ঘণ্টাকে কতটুকু নিষ্ঠার সঙ্গে ব্যয় করা হলো তা কেউ ভাবে না।
.
কুরআনে কারিম এমন লোকদের জন্য কষ্টদায়ক শাস্তি ঘোষণা করেছে, যারা অন্যের বেলায় তাদের হক কম দেয় এবং নিজের হক গ্রহণ করার সময় পুরোপুরি গ্রহণ করে।
মনে রাখবেন, আল্লাহতায়ালা এক মিনিটের হিসাব নিবেন। এ বিষয়ে কোনো প্রকারের ছাড় দেবেন না।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৬/আগষ্ট/২০২১/রুজি
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল