editor

প্রকাশিত: 1:51 AM, March 12, 2021

বাড়িটি মাহমুদ উস সামাদ ছাড়া যেন মৃত্যুপুরী : বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

বাড়িটি মাহমুদ উস সামাদ ছাড়া যেন মৃত্যুপুরী : বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

প্রাসাদসম বাড়ি। বাড়ির সামনে পুকুর। প্রবেশদ্বারেই মসজিদ। পাশেই নারী শিক্ষার বিস্তারে করা গার্লস হাইস্কুল। সবই সিলেট-৩ আসনের সদ্যপ্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর হাতে গড়া।  সুরম্য অট্টালিকা সম বাড়িটি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরের নুরপুরে অবস্থিত। নুরপুর বড়বাড়ি নামে খ্যাত বাড়িটি মাহমুদ উস সামাদ ছাড়া যেন এখন মৃত্যুপুরী। বৃহস্পতিবার (১১ মার্চ) রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান করোনা আক্রান্ত এই সংসদ সদস্য। তার মৃত্যুর খবরে নেতাকর্মীরা বাড়িতে ভিড় করেন। সরেজমিনে নুরপুর বড়বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজন-নেতাকর্মীরা আসছেন-যাচ্ছেন। সবাই বিষণ্ন। কেউ কাঁদছেন। কেউবা স্মৃতিচারণ করছেন মিডিয়ার সামনে। বাড়ির যে কক্ষে নেতাকর্মীদের নিয়ে বসতেন, সেই কক্ষটি গোছানো। যে চেয়ারে বসে নেতাকর্মীদের সঙ্গে খোশগল্পে মাতোয়ারা হতেন, সেই চেয়ারটি খালি পড়ে আছে। নেই কেবল চেয়ারের মানুষটি। ঘরের দেয়ালে সাঁটানো ছবিতে তার বিভিন্ন সময়ের রাজনৈতিক বর্ণাঢ্য জীবনের ছবি। ঘরের গৃহকর্মী নির্বাক দৃষ্টিতে অপলকে দেখছিলেন দেয়ালে সাঁটানো মালিকের ছবি। মালিককে হারানোর ব্যথার ভার যেন তার কাছে না বলা আক্ষেপের।  মাহমুদ উস সামাদ চৌধুরীর এপিএস জুলহাস আহমদ বলেন, গত রোববার তিনি বাড়ি থেকে বিমানের ফ্লাইটে ঢাকা যান। যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতাল নিয়ে ভর্তি করা হয়। এরপর সোমবার সকালে করোনার নমুনা দিলে ওইদিন বিকেলে পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে।  মাহমুদ উস সামাদ চৌধুরীর ভাগনে ওহিদুজ্জামান চৌধুরী সুফি বলেন, হার্টের সমস্যায় তিনি বাইপাস করিয়েছিলেন। করোনা আক্রান্তের পর প্লাজমা থেরাপিও দেওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো গেলো না।  ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা পরিষদের সদস্য আব্দুল আউয়াল কয়েস বলেন, আমাদের রজনৈতিক অভিভাবক ছিলেন মাহমুদ উস সামাদ। তিনি আমাদের এতিম করে চলে গেলেন।  বাউল সম্রাট কালা মিয়াও অশ্রুসিক্ত। কাঁপা কণ্ঠে বলেন, তিনি (সংসদ সদস্য) আমাদের সুখে-দুঃখে পাশে ছিলেন। বাড়িতে এলেই খোঁজ নিতেন। সুবিধা-অসুবিধা জানতে চাইতেন। আমরা কী রত্ন হারিয়েছি তা কেবল আমরাই জানি।  ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল লেইছ চৌধুরী বলেন, আমরা এমন মৃত্যুসংবাদের জন্য প্রস্তুত ছিলাম না। তিনি নিজের নির্বাচনী এলাকাকে মনের মতো করে সাজাতে কাজ করে গেছেন। মৃত্যুর আগে কেবল অসমাপ্ত কাজগুলোতে হাত দিয়েছিলেন। তার চলে যাওয়া আমাদের অপূরণীয় ক্ষতি।  মরহুমের স্বজনরা জানান, তার অন্তিম ইচ্ছা ছিল গ্রামের বাড়িতে একটি জানাজার। শুক্রবার বেলা ১১টার দিকে তার মরদেহ হেলিকপ্টারযোগে উপজেলার মাইজগাঁও খেলার মাঠে নেওয়া হবে। এরপর বিকেল ৫টায় উপজেলার কাসিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে বাড়ির সামনের মসজিদ সংলগ্ন নিজের হাতে গড়া কবরস্থানে দাফন করা হবে।   মাহমুদ উস সামাদ চৌধুরী ১৯৫৫ সালের ৩ জানুয়ারি ফেঞ্চুগঞ্জের নুরপুরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার মরহুম দেলোয়ার হোসেন চৌধুরী এবং মা আছিয়া খানম চৌধুরী।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাহমুদ উস সামাদ চৌধুরী বিগত তিন মেয়াদে জাতীয় সংসদ নির্বাচনে হ্যাটট্রিক জয়ী হন। সদ্য হওয়া সিলেট জেলা আওয়ামী লীগের কমিটিতে সহ-সভাপতি ছিলেন তিনি।  ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চাকা প্রতীক নিয়ে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেন। এরপর ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ও ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও অল্প ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হতে পারেননি। তাই বলে হাল ছাড়েননি মাহমুদ উস সামাদ চৌধুরী। দলের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বাসী সৈনিক হিসেবে রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব নির্বাচিত হন।  সবশেষ ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীকে এক লাখ ৭৬ হাজার ৫৮৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শফি আহমদ চৌধুরী ৮৩ হাজার ২৮৮ ভোট পেয়েছিলেন। এর আগে ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ৯৭ হাজার ৫৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়ে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শফি আহমদ চৌধুরী ৫৪ হাজার ৯৫৫ ভোট পেয়েছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন